admin

প্রকাশিত: 8:49 AM, December 28, 2025

তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা সর্বত্র পৌছে দিতে হবে : খন্দকার মুক্তাদির

তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা সর্বত্র পৌছে দিতে হবে : খন্দকার মুক্তাদির

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা দেশে শান্তি ও ঐক্য চাই। দেশের স্বার্থে সর্বত্র তাঁর (তারেক রহমান)’র শান্তি ও ঐক্যের বার্তা পৌছে দিতে হবে। মানুষের স্বার্থে গৃহিত বিএনপি ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যে কোনো মূল্যে এ দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে সকল বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক- যে কোনো বয়স, যে কোনো শ্রেণি, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ হোক না কেনে তাদের সবার জন্য শান্তিময় দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাঁর এই শান্তি ও ঐক্যের বার্তা গুলো সবার কাছে পৌছে দেয়ার দায়িত্ব আমাদের সবার।

তিনি রবিবার (২৮ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরুণ সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী মকসুদ আহমদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আব্দুল জাহির।

‎৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক এস এম আব্দুল গফুর মান্নার পরিচালনায় এসময় ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্রম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক মিয়া, বিএনপি নেতা মো. ইন্তাজ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মো. মনর মিয়া, ‎সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. কয়েস মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক মো. ফয়সল মিয়া, সেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার মিয়া বিএনপি নেতা মো. কুতুব উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা