admin
প্রকাশিত: 1:53 PM, March 22, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জাউয়াবাজার ইউনিয়নের ঝমক গ্রামে প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা শরীফ আলমের বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ২১ মার্চ শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
পরিবারের সদস্যরা জানান, রাতের দিকে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের বিভিন্ন অংশ তল্লাশি চালায় এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, তল্লাশির একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্যকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং ভবিষ্যতে “সমস্যায় পড়তে হতে পারে” বলে হুমকি দেওয়া হয়। এতে করে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, প্রবাসে অবস্থানরত শরীফ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে যার কারনে আইনশৃঙ্খলা বাহিনী এ তল্লাশি চালিয়েছে বলে তাদের জানানো হয়।
যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তল্লাশিটি নিয়মিত কোনো অভিযানের অংশ ছিল, নাকি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
স্থানীয়দের মতে, শরীফ আলম ঝমক গ্রামের বাসিন্দা রফিক আলীর ছেলে। তিনি দেশে থাকাকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছেন। ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা