admin

প্রকাশিত: 2:54 AM, September 6, 2026

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

অসামাজিক কর্মকাণ্ডে তছনছ সামাজিক পরিবেশ

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। প্রবাসী অধ্যুষিত এই এলাকায় অবৈধ ব্যবসা পরিচালনা এবং উঠতি বয়সের তরুণদের মাদকাসক্ত করে তোলার পেছনে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সামাজিক পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষগাঁও গ্রামের বাসিন্দা ও লন্ডন প্রবাসী লুৎফুর রহমানের বাড়িতে গত প্রায় তিন বছর ধরে কেয়ারটেকার পরিচয়ে বসবাস করছেন নরসিংদী এলাকার সাজনা বেগম ও তার স্বামী সালাম মিয়া। অভিযোগ রয়েছে, বাড়ির মালিক লুৎফুর রহমানের মদদে এবং স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম ও মাদকের আস্তানা চালিয়ে আসছে এই দম্পতি। সালাম মিয়ার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, স্থানীয় সাবেল নামের এক ব্যক্তি ও তার সহযোগীদের যোগসাজশে ওই বাড়িতে নিয়মিত ইয়াবা ও গাঁজার মতো মরণনেশা কেনাবেচা চলে। এর প্রভাবে এলাকার উঠতি বয়সের কিশোর ও যুবসমাজ মারাত্মকভাবে বিপথগামী হচ্ছে, যার প্রত্যক্ষ প্রভাবে গ্রামে চুরিসহ নানা অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা এসব অপকর্মের প্রতিবাদ করতে গেলে তাদের নানাভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে প্রবাসী বাড়ির মালিককে একাধিকবার জানানো সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সাবেল মাদকসেবীদের ওই আস্তানায় নিয়ে আসতেন। স্থানীয় প্রভাব ও পারিবারিক লোকবলের সুযোগ নিয়ে সাবেলকে কব্জায় রাখতে সাজনা বেগম তার অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। সম্প্রতি সাজনা বেগমের নাবালিকা কন্যাকে নিয়ে সাবেল এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সামাজিক আইনশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকার সামাজিক ভাবমূর্তি উদ্ধার, অপরাধ দমন এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চিহ্নিত ওই আস্তানায় অবিলম্বে অভিযান পরিচালনার জন্য সিলেট জেলা পুলিশ সুপার ও ওসমানীনগর থানা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সর্বস্তরের সচেতন এলাকাবাসী।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা