admin

প্রকাশিত: 11:53 AM, December 1, 2025

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাদরাসায় খতমে কুরআন, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় এম এ মালিকের পক্ষ থেকে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া খুবই প্রয়োজন। আমরা মাঠে-ঘাটে মানুষের পাশে আছি এবং থাকব।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ধর্মীয় ও মানবিক পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সৌদিআরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসমান পাপ্পু, নাইমুল করিম খসরু, হুসেন আহমেদ খান ইরন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহয়বায়ক আব্দুল কাদির জিলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ান উল করিম চৌধুরী রেজওয়ান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: আজাদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান, লিলু মাস্টার, মুক্তাদির আহমদ, নানু মিয়া, সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক টুটুল আহমদ,সাবেক ছাত্রদল নেতা শেখরুল ইসলাম, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, আল মামুন, সৈয়দ আখতার হুসেন ময়না, মাইজগাঁও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলা আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব আতিকুর রহমান, ছাত্রদল নেতা হক আমিন, রিজভি, শ্রমিক দল নেতা হারুন, আরিফ প্রমুখ।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো