admin
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬
বিয়ানীবাজার প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম বিরোধী ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে বিয়ানীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২৬ জানুয়ারি সোমবার ‘সবুজ সিলেট’ পত্রিকার সাংবাদিক ফারজানা আক্তারের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ‘সবুজ সিলেট’ পত্রিকার সাংবাদিক ফারজানা আক্তার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ইসলামবিরোধী একটি পোস্ট করেন। উক্ত পোস্টে তিনি উল্লেখ করেন, ‘নারী-পুরুষ সমান অধিকার’ এবং ‘বিবাহ ছাড়া একজন নারী-পুরুষ একত্রে বসবাস করতে পারবে’।
এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জামায়াত নেতা টিপু খাঁন বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইতিপূর্বে নাস্তিক তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটি শাহজালালের পুণ্যভূমি, এই মাটিতে নতুন কোনো নাস্তিকদের জায়গা হবে না বলে তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। মহাসমাবেশে এলাকার সর্বস্তরের মুসলিম জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম