admin
প্রকাশিত: 6:36 AM, December 15, 2025
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার উপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বাহুবল উপজেলার রশিদপুর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান বাহুবল সদর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান (ছাবু) উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে।
রাষ্ট্রীয় কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবিও ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব ইসলাম এবং বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তবে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিতি অনুষ্ঠানটির গাম্ভীর্য ও রাষ্ট্রীয় কর্মসূচির মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছে সচেতন মহল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র দে বলেন, “আমি নতুন যোগদান করেছি।” তবে নিষিদ্ধ দলের নেতার উপস্থিতি প্রসঙ্গে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
এদিকে রাজনৈতিক নেতারাও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ বলেন, সরকারি কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতার উপস্থিতি কাম্য নয়।
উপজেলা জামায়াতের নেতা হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ দলের নেতাকে সঙ্গে নিয়ে সরকারি কর্মসূচি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও রাষ্ট্রীয় কর্মসূচির শুদ্ধতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান