admin

প্রকাশিত: 5:40 AM, December 20, 2025

দেশের মাটিতে হাদির মরদেহ

দেশের মাটিতে হাদির মরদেহ

স্টাফ রিপোর্টার: লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনবন্দি হয়ে দেশের মাটিতে এলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদি। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হাদির মরদেহের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর।

বিমানবন্দরে হাদির কফিন বুঝে নেন তার ভগ্নিপতি আমিরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বিমানবন্দরে নিথর দেহবাহী কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন তার সহযোদ্ধারা।

এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে আগে থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য। বিমানবন্দর থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে।

গতকাল শুক্রবার রাতে সেখানেই রাখা হয় মরদেহ। আজ বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উত্তরদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে।

এদিকে প্র্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বেলা ২টায় জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাদির পরিবার থেকে কবি নজরুলের পাশে সমাহিত করার প্রস্তাব আসার পর রাতেই সিন্ডিকেট মিটিংয়ে বসে প্রশাসন। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

আজ রাষ্ট্রীয় শোক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হবে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কর্মসূচি ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় শোক উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়াও শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি চাকরি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস পালন ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতাধীন সকল অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়া হয়।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন