admin
প্রকাশিত: 3:24 PM, December 16, 2025
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা জৈন্তাপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মইনুল মুরসালীন রুহেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বির।
উপস্থিত ছিলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি নাজমুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি জাহিদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন, দৈনিক সিলেট বানীর প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ্, দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিনিধি মুরাদ হাসান।
এ সময় তারা বিজয়স্তম্ভে শহীদ স্মৃতি বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিকেল ৩টায় জৈন্তা হিল রিসোর্টে সাংবাদিকদের উপস্থিতিতে এক গেটটুগেদার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উল্লেখ্যিত সাংবাদিকবৃন্দের পাশাপাশি গেটটুগেদার ও প্রীতিভোজে আরো অংশ নেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ, সদস্য তোফায়েল আহমেদ ও দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি সাজ উদ্দিন সাজু।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা