admin
প্রকাশিত: 2:40 PM, December 22, 2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।
সোমবার (২২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মনোনীত এই তিন প্রার্থীর হাতে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়েছে।
সিলেটের গুরুত্বপূর্ণ তিনটি আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক ও সিলেট-৪ আসনে জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ডালিম।
সিলেটের মোট ৬টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বাকি ৩টি অর্থাৎ সিলেট-২, সিলেট-৫ ও সিলেট-৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতেও যোগ্য প্রার্থী নির্বাচনের কাজ চলছে এবং শিগগিরই কেন্দ্র থেকে তাদের নাম ঘোষণা করা হতে পারে।
জাতীয় পার্টির এই তিন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন পাওয়ায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। আজ থেকেই তারা নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ