admin
প্রকাশিত: 5:01 AM, December 29, 2025
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা দেশে শান্তি ও ঐক্য চাই। দেশের স্বার্থে সর্বত্র তাঁর (তারেক রহমান)’র শান্তি ও ঐক্যের বার্তা পৌছে দিতে হবে। মানুষের স্বার্থে গৃহিত বিএনপি ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যে কোনো মূল্যে এ দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে সকল বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক- যে কোনো বয়স, যে কোনো শ্রেণি, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ হোক না কেনে তাদের সবার জন্য শান্তিময় দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাঁর এই শান্তি ও ঐক্যের বার্তা গুলো সবার কাছে পৌছে দেয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি গতকাল রবিবার সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরুণ সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী মকসুদ আহমদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আব্দুল জাহির।
৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক এস এম আব্দুল গফুর মান্নার পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্রম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক মিয়া, বিএনপি নেতা মো. ইন্তাজ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মো. মনর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. কয়েস মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক মো. ফয়সল মিয়া, সেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার মিয়া বিএনপি নেতা মো. কুতুব উদ্দিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন