admin
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জড়িত বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক।
শনিবার দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় নিজের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
এম এ মালিক বলেন, নির্বাচনের প্রতিটি প্রার্থীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। কারা এই ষড়যন্ত্র করছে তা আমাদের জানা আছে। বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং একটি রাজনৈতিক দল, যারা ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে, তারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে—যাতে নির্বাচন না হয়। ওসমান হাদির ওপর হামলার ঘটনাতেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দাবি করেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আরও বলেন, কিছুদিন আগে তার ওপরও হামলার চেষ্টা করা হয়েছিল এবং এখনো তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে রয়েছেন। তবে এসব হুমকিকে বিএনপি ও তার নেতাকর্মীরা তোয়াক্কা করে না। যত বাধাই আসুক, তা মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা ধর্ম ব্যবসা করে ও মানুষকে ধোঁকা দেয়, তারাই এসব ষড়যন্ত্রের জন্য দায়ী। এরা পেছন থেকে ছুরি মেরে ক্ষমতায় আসতে চায় এবং দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ তাদের বিষয়ে সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। বর্তমানে তিনি ঢাকার এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও