admin

প্রকাশিত: 4:15 AM, December 16, 2025

সিলেটে উন্মুক্ত নাগরিক সংলাপ বৃহস্পতিবার

সিলেটে উন্মুক্ত নাগরিক সংলাপ বৃহস্পতিবার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ সংসদীয় আসনের চলমান সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে একটি “উন্মুক্ত নাগরিক সংলাপ ও মত বিনিময়” সভার আয়োজন করা হয়েছে।

সিলেটের সকল ধর্ম, মত ও পেশার অংশীজনদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-০১ বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

আয়োজকরা জানান, এই সংলাপের মাধ্যমে সিলেট-১ আসনের রাজনৈতিক বাস্তবতা, নাগরিক প্রত্যাশা, উন্নয়ন ভাবনা এবং বৈষম্য নিরসনে করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা করা হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ একটি শক্তিশালী ও সম্মিলিত নাগরিক কণ্ঠস্বর গড়ে তুলবে, যা “A People’s Voice” হিসেবে কাজ করবে।

সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে নাগরিকদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানের সার্থকতা বাড়াবে এবং সমাজের নিত্য সংকট ও বৈষম্যের বিপরীতে একটি যৌথ অবস্থান তুলে ধরতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পিপলস ভয়েসের প্রেসিডেন্ট ও রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর সহিদ আহমেদ চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মোছাদেক আহমেদ চৌধুরী সিলেটবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা