admin
প্রকাশিত: 12:29 PM, July 23, 2026
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি দুই দিনের সফরে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) সিলেট আসছেন। সফরকালে তিনি লাক্কাতুরায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন, উল্টা রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ, অনুদান ও উপবৃত্তি বিতরণসহ বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি শুক্রবার সকাল ১১:২০ মিনিটে সিলেট পৌছে সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন। বিকেল ৩ টায় কাজলশাহস্থ যুগলটিলা ইসকন মন্দিরে আয়োজিত উল্টা রথযাত্রা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে বাণিজ্যমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ২৭৫ ব্যান্ডেল টিন ও ২৫টি সেলাই মেশিন বিতরণ করবেন। পরবর্তীতে বিকেল ৫ টায় একই স্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ১৯৩ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ২৯টি বাইসাইকেল এবং ১৯ জন দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান করবেন তিনি। সন্ধ্যা ৭ টায় হিলভিউ টাওয়ারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি পাড়া কমিটি, সেন্টার কমিটি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে এক যৌথ সভায় যোগ দেবেন মন্ত্রী। বেলা ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘রাইজ’ এবং ‘ইউরোকিডস’ স্কুলের বার্ষিক দিবস ও স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১২ টায় সুলেমান হলে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে ওই দিন দুপুর ২:৪০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান