admin

প্রকাশিত: 4:48 PM, January 10, 2026

মোসাব্বীরকে হত্যার প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মোসাব্বীরকে হত্যার প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বীরকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহববুল হক চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে ভিপি মাহববুল হক চৌধুরী বলেন, আজিজুর রহমান মোসাব্বীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি বন্ধ করতে না পারলে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি অবিলম্বে মোসাব্বীর হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দেওয়ান রেজা মজিদ, তসির আলী, মেসবা আহমদ জেহিন, আবির হাসান মুহিন, সদস্য হাবিবুর রহমান হাবিব, জিয়াবুর রহমান জিয়া, শামীম আহমদ চৌধুরী, ইবনে জাহান তানভীর, সোবহান আজাদ, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজামান দিপু, সদস্য সচিব, আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, নুরুল হক মাসুম, সদস্য সচিব সোলেমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক, আব্দু সালাম আজাদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুর রহমান সফিক, সদস্য সচিব মানিক মিয়া, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক সৈকত ফাহাদ তোষার, সদস্য সচিব এস এম সাগর, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন তালুকদার, সদস্য সচিব সয়েফ উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমেদ।
এছাড়াও মিছিল ও সমাবেশে সিলেট মহানগরের ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

বৃটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ‘আমি বাংলাদেশি’

বৃটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ‘আমি বাংলাদেশি’

স্টাফ রিপোর্টার: বৃটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্নের জবাবে নিজেকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেছেন, দেশের জন্য কাজ

সীমান্তে ১৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

সীমান্তে ১৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ব্যাটালিয়নের

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া

ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক এবং গোলাপগঞ্জ উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি জনাব লিয়াকত আলী

২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস মো.জুনেদ আহমদ,ফ্রান্স

২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস মো.জুনেদ আহমদ,ফ্রান্স

নুসরাত হত্যা: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন