admin

প্রকাশিত: 11:02 AM, January 5, 2026

ভুয়া জন্মতারিখ দেখিয়ে বাল্যবিবাহ, আজ উভয় পক্ষকে তলব করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর

ভুয়া জন্মতারিখ দেখিয়ে বাল্যবিবাহ, আজ উভয় পক্ষকে তলব করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর

স্টাফ রিপোর্টার:
সিলেটে থামছে না বাল্যবিবাহ। শহর-গ্রামে অপ্রাপ্ত বয়সেই বিয়ে দেওয়া হচ্ছে ছেলে-মেয়েদের। এমন একটি ঘটনা ঘটছে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের আলুতল ছড়ারপাড় এলাকায়। ভুয়া জন্ম তারিখ ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের বিবাহ সম্পন্ন করার অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ৪ নভেম্বর নোটারী পাবলিক সমগ্র বাংলাদেশ সিলেটের মাধ্যমে ১৫ বছরের অপ্রাপ্ত মেয়েকে নোটারীর মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। অথচ তার এসএসসি (ভোকেশনাল) সার্টিফিকেট তার জন্ম তারিখ ১০ ডিসেম্বর ২০১০ উল্লেখ রয়েছে। সে অনুযায়ী তার বয়ষ ১৫ বছর।
স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার রায়খলা গ্রামের লাল মিয়া ও খুদেজার ছেলে মুজাহিদুর রহমানের সাথে নুর মিয়া ও ছালমা বেগমের মেয়ে মোছাঃ আকলিমা বেগম নামের এক কিশোরীর বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন করা হয়। বিয়ের সময় নোটারি পাবলিক, সিলেট-এর মাধ্যমে মেয়ের জন্ম তারিখ ১০ ডিসেম্বর ২০০৮ দেখানো হলেও তার প্রকৃত জন্মসনদ অনুযায়ী জন্মতারিখ ১০ ডিসেম্বর ২০১০, যা স্পষ্টভাবে বাল্যবিবাহের শামিল।
অভিযোগে আরও বলা হয়, ছেলে মুজাহিদুর রহমানের জন্মতারিখ দেখানো হয়েছে ১৬ আগস্ট ২০০৬। বিয়েটি ধার্য করা হয় ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে এবং বিবাহের মোহরানা নির্ধারণ করা হয় ৫ লক্ষ টাকা। অথচ কাগজপত্র যাচাই করলে দেখা যায়, কনের পক্ষের বিয়ে দেওয়ার সময় কনের বয়স আইনি বিবাহযোগ্য বয়সে পৌঁছায়নি। জন্মসনদ সার্ভারে জন্মনিবন্ধন ২০০৬৪৮১৪৫৯৫০২৫৬২৫ নম্বরটি ছেলের সঠিক তথ্য পাওয়া গেলেও মেয়ের জন্মনিবন্ধন ২০০৮৯১১৬২৪২১১৫৫৭০ নম্বরের কোনো তথ্য সার্ভারে নেই। যা বয়স গোপনের বিষয়টিকে আরও স্পষ্ট করে।
এই অনিয়মের প্রেক্ষিতে ৪ নভেম্বর ২০২৫ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্থানীয় কয়েকজন মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত ও বিচারকার্য পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট অফিসে পাঠান। মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহানা বেগমকে বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে তিনি গত ১৫ ডিসেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট অফিস থেকে উভয় পক্ষকে ২২ ডিসেম্বর স্বশরীরে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হলেও নির্ধারিত দিনে শুধুমাত্র মেয়ের পক্ষ উপস্থিত হয়। ছেলের পক্ষ কোনো কারণ ছাড়াই অনুপস্থিত থাকে। এরপর মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের কর্মকর্তা ৫ জানুয়ারি পুনরায় উভয় পক্ষকে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এ ধরনের বাল্যবিবাহের ঘটনা দিন দিন বাড়ছে, যা কম বয়সী ছেলে-মেয়েদের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। যাতে এ ধরনের আর কোন বাল্যবিবাহ না হয়, সচেতন মহল, দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেছেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস মো.জুনেদ আহমদ,ফ্রান্স

২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস মো.জুনেদ আহমদ,ফ্রান্স

নুসরাত হত্যা: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া