admin

প্রকাশিত: 3:09 PM, January 6, 2026

বেগম জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল: খন্দকার মুক্তাদির

বেগম জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল: খন্দকার মুক্তাদির

বেগম জিয়ার স্মরণে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিতে খোলা হলো শোক বই

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলেন, বাংলাদেশ হারালো তার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি প্রতিকূল সময়ে দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন। কারাবরণ, অসুস্থতা ও নানা নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথানত করেননি। তাঁর বিয়োগের মাধ্যমে একটি আপোষহীন ইতিহাসের অবসান হলো।
তিনি মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত স্মৃতিচারণ ও শোক বই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল অগ্রভাগে উচ্চারিত হবে। সংকটকালে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামে পরিচালনায় স্মৃতিচারণ করে শোক বইতে স্বাক্ষর করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলার আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. মো. ছিদ্দিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিনা শারমিন তামান্না, সোনালীস্বপ্ন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আশরাফ গাজী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের সদস্য সচিব এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
এসয়ম উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটি সদস্য শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, সদস্য শাহীন আলম, মোশারফ হোসেন আমিত, রাধে মল্লিক তপন, শাহীন আহমদ, কৃতিশ তালুকদার, সাইদুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।