admin

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

প্রচারণায় উপচেপড়া ভিড়, ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন

প্রচারণায় উপচেপড়া ভিড়, ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন

সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করলে সিলেট জেলায়

অতিরিক্ত ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব: খন্দকার মুক্তাদির

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর আখালিয়া ঘাট থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরে তপোবন ও সুরমা আবাসিক এলাকা, লেক সিটি, নয়াবাজার, মাউন্ট এডোরাসহ বিভিন্ন এলাকায় যান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করে এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকায় সিলেটের অনেক এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থাসহ সঠিক পরিকল্পনা মাধ্যমে কাজ করলে জেলায় অতিরিক্ত প্রায় ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখবো। সিলেটের প্রতিটি কৃষিজমি থেকে অধিক উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তখন জনসংখ্যা ছিল প্রায় ৮ কোটি। বর্তমানে জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছালেও কৃষি উৎপাদন বৃদ্ধির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়নি। তবে এই অগ্রগতির ধারায় সিলেট পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘাটতি কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে কাজ করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি মাহবুব কাদির শাহি ও আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীব ও শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে রবিবার সকাল ১০টায় শহরতলীর সোনাতলায় সদর উপজেলা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর যুবদলের সভাপতি আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে শনিবার রাত সাড়ে ১০টায় মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ। সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদুর রহমান মিলু, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ নেতৃবৃন্দ।
এর আগে রাত সাড়ে ৯টায় খাদিমপাড়ার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক জনসভায় রূপ নেয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং যুবদল নেতা সালেহ আহমদ ও তারেক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বদরুজ্জামান সেলিম ও মাজহারুল ইসলাম ডালিমসহ অন্যান্য নেতারা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ