admin

প্রকাশিত: 4:09 PM, March 7, 2026

এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’

এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’

সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সংগঠন ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ রমজান নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০ জন এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশ নেন।
শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আনছার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুস সাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির কামালী, শান্তিগঞ্জ সমিতি সিলেটের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, সিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ-সভাপতি নাদিরা সুলতানা, শান্তিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবাদুর রহমান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বেলায়েত আহমদ ও এলাফ উদ্দিন ভূঁইয়া ময়না, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আমিনিয়া এতিমখানা নেহারীপাড়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম. সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, দানিয়েল হাসান, মাস্টার তালেব হোসেন ও মশিউর রহমান জায়গীরদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিহাব খান, যুগ্ম সম্পাদক সাংবাদিক এম জে এইচ জামিল, হেলাল আহমদ ও আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সাইদুল ইসলাম ও আজমল হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব ও দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সাহিত্য সম্পাদক কবি আজমল হোসেন, আইন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, সহ-কোষাধ্যক্ষ এলমান আহমদ তানজির, সদস্য শিহাব উদ্দিন স্বপন, মাহফুজ হোসাইন, বেলাল খান এবং শোয়েব খান প্রমুখ। বক্তারা বলেন, এতিমদের সাথে নিয়ে ইফতার করা অত্যন্ত সওয়াবের কাজ। শান্তিগঞ্জ সমিতি সিলেট সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা