admin
প্রকাশিত: 6:05 AM, December 21, 2025
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার ১জন প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করেন।
প্রত্যাহার শেষে বিকেল ৫টায় প্রেসক্লাবের নির্বাচন কমিশনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অ্যাডভোকেট, সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সন্তুদাস অ্যাডভোকেট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। নির্বাচনে এখন ১১ পদে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন-মুকতাবিস-উন-নূর ও ইকরামুল কবির। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কবীর আহমদ সোহেল ও এম এ হান্নান এবং সহ-সভাপতি পদে কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইয়াহ্ইয়া ফজল। সহ-সাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ ও সাকিব আহমদ মিঠু, কোষাধ্যক্ষ পদে ফয়সাল আমীনও গোলজার আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে শেখ আশরাফুল আলম নাসির ও শফিক আহমদ শফি এবং সদস্য পদে মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে একমাত্র প্রার্থী মো. মুহিবুর রহমান। মো. ফয়ছল আলম সদস্য পদে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে সহ-সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৯২ জন।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।