admin

প্রকাশিত: 5:56 AM, July 10, 2026

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া
  • রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে পরিবহন খাত জিম্মি, প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার:
সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত আলোচিত শ্রমিক নেতা আবু সরকার এখনো সিলেটে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের এই সভাপতি নানাভাবে নিজেকে জাহির করার চেষ্টা অব্যাহত রাখায় সাধারণ যাত্রী, পরিবহন মালিক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে টিলাগড় গ্রুপের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে আবু সরকার অপরাধের একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তোলেন। প্রভাবশালী শ্রমিক নেতা হওয়ার সুবাদে তৎকালীন ক্ষমতাসীন দল নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলে এবং ক্ষমতা ধরে রাখতে আবু সরকারকে ব্যবহার করত। আওয়ামী লীগের প্রশ্রয়ে থেকে তিনি বিভিন্ন সময় আকস্মিক পরিবহন ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেন।
২০১২ সালের ৮ জুলাই সন্ধ্যায় সিলেট এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শতবর্ষী ঐতিহ্যবাহী ছাত্রাবাসের ৪২টি কক্ষ ভস্মীভূত হয়, যা দেশ-বিদেশে তীব্র নিন্দার ঝড় তোলে। ২০১৭ সালে আদালতে জমা দেওয়া এক উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল ২৯ জনকে চিহ্নিত করা হয়। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তৈরি করা সেই তালিকায় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও বহিরাগত আবু সরকারের নাম সরাসরি উঠে আসে। ঘটনার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে প্রথম সারিতে দেশীয় অস্ত্র হাতে আবু সরকারকে মিছিল করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।
পরিবহন খাতে আবু সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি ও বেপরোয়া আচরণের বিস্তর অভিযোগ রয়েছে। ২০১৯ সালে ভোলাগঞ্জ, তামাবিল ও জাফলং থেকে আগত বিভিন্ন জেলার মালবাহী ট্রাক থেকে ওভারলোডের অজুহাত দিয়ে নামে-বেনামে বিপুল অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে অন্য জেলার চালকেরা সিলেটে গাড়ি পাঠাতে অস্বীকৃতি জানালে চরম সংকটে পড়েন স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা।
এর পরিপ্রেক্ষিতে ট্রান্সপোর্ট মালিক গ্রুপের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহেদুর রহমান বাদী হয়ে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আবু সরকারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন (সিআর মামলা নং: ৩৩৬/২০১৯)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে আবু সরকারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। ২০২০ সালের ৬ সেপ্টেম্বর সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলা এই মামলায় আবু সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলা করায় ক্ষীপ্ত হয়ে আবু সরকার ও তার সহযোগীরা পরবর্তীতে বাদীর বিরুদ্ধে একটি পাল্টা মিথ্যা মামলাও দায়ের করেছিলেন বলে জানা গেছে।
দেশের সামগ্রিক রাজনৈতিক পটপরিবর্তন হলেও আবু সরকার এখনো পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ পদ আঁকড়ে ধরে আছেন। সম্প্রতি নিজ সংগঠনের এক কর্মী ও ট্রাকশ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবির আড়ালে তার নেতৃত্বেই সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়, যা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে।
স্থানীয়দের অভিযোগ, চোরাচালান ও সড়কে চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত এই নেতার বিরুদ্ধে প্রশাসন কোনো এক অজ্ঞাত কারণে কঠোর ব্যবস্থা নিতে ভয় পায়। তার বিরুদ্ধে কথা বললেই পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে পুরো সিলেটকে অচল করে দেওয়া হয়। ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজির মতো গুরুতর মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে তিনি এখনো প্রকাশ্যে দাপট খাটিয়ে চলেছেন এবং পরিবহন খাতকে জিম্মি করে রাখছেন, তা নিয়ে সিলেটের জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবহন খাতকে এই ‘দখলদারিত্ব ও চাঁদাবাজিমুক্ত’ করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সিলেটের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর