admin

প্রকাশিত: 1:20 PM, August 29, 2026

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার:
রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে। ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও বিতর্কিত মেলা ব্যবসায়ী এম এ মঈন খান বাবলু (মেলা বাবলু) ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) সচিব জাহাঙ্গীর হোসেন আবার সক্রিয় হয়ে উঠেছেন বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
মামলা থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া এবং পুনরায় মেলা বাগিয়ে নেওয়ার তোড়জোড় দেখে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি নতুন করে কোনো প্রভাবশালী মহল তাঁদের সুরক্ষা দিচ্ছে?

অনুসন্ধানে জানা যায়, গত প্রায় ১৭ বছর ধরে সিলেটের মেলা ও পশুর হাটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রেখেছেন বাবলু। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের কল্যাণ, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা কিংবা বিভিন্ন নামসর্বস্ব সামাজিক সংস্থার সহায়তার দোহাই দিয়ে তিনি মেলার সরকারি অনুমোদন বাগিয়ে নিতেন। অনুমতি পাওয়ার পর অনুমোদনহীন লটারি, টিকিট বাণিজ্য এবং স্টল বরাদ্দের নামে ক্ষুদ্র ব্যবসায়ী ও দর্শনার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। এমনকি প্রশাসনিক শিথিলতার সুযোগ নিয়ে এক মাসের অনুমতি এনে টানা তিন মাস পর্যন্ত মেলা চালানোর নজিরও গড়েন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে স্থানীয় নেতাদের সঙ্গে বাবলুর গভীর সুসম্পর্ক ছিল। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় বাবলু ও এসএমসিসিআই সচিব জাহাঙ্গীর হোসেন আসামি হন। মামলার পর কিছুদিন আত্মগোপনে থাকলেও পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই বাবলু রূপ বদলে মাঠ নামেন।
স্থানীয় একটি সুবিধাবাদী গোষ্ঠীর সহায়তায় বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি পুনরায় সিলেটের মেলা বাণিজ্যের দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন। বাবলু সিন্ডিকেটের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সচিব জাহাঙ্গীর হোসেনকে মাধ্যমে করে আগামী অক্টোবর মাসেই সিলেট শহর অথবা বিয়ানীবাজারে বাণিজ্য মেলা আয়োজনের চুক্তি ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
একের পর এক অননুমোদিত মেলা ও সিন্ডিকেট বাণিজ্যের কারণে চরম ধসের মুখে পড়েছে সিলেটের স্থানীয় ক্ষুদ্র ও মূলধারার ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ী নেতাদের মতে, নানা প্রতিকূলতা কাটিয়ে যখন সিলেটের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন এ ধরনের সিন্ডিকেটনির্ভর মেলা স্থানীয় অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও যদি বিতর্কিত ও অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা সিলেটের ব্যবসা খাতকে কোণঠাসা করতে চায়, তবে তা যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে। অনতিবিলম্বে এই মেলা সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য এম এ মঈন খান বাবলুর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল এবং খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক একটি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার (১

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

সিলেটে বর্ণাঢ্য আয়োজন মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস

সিলেটে অবৈধ বালু-পাথর সিন্ডিকেট

সিলেটে অবৈধ বালু-পাথর সিন্ডিকেট

ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালুখেকো’ স্বপন ও জিন্নাহ রাজনৈতিক প্রভাব, ক্ষমতার দম্ভ এবং কালো টাকার জোরে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে চলছে অবাধে

নগরীতে ‘টি-ল্যান্ড’ হায়দার আতঙ্ক, এবার মালামালসহ আস্ত ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

নগরীতে ‘টি-ল্যান্ড’ হায়দার আতঙ্ক, এবার মালামালসহ আস্ত ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

সিলেট নগরীতে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আতঙ্কের নাম হয়ে উঠেছে ‘টি-ল্যান্ড’ হায়দার। তার বিরুদ্ধে এবার বিএনপি নেতার নির্মাণসামগ্রীসহ