admin
প্রকাশিত: 8:27 AM, October 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিকিট। অথচ নেপথ্যে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী কালোবাজারি চক্র। এই চক্রের অন্যতম হোতা মৌলভীবাজারের কুলাউড়ার স্থানীয় বাসিন্দা নাছির মিয়া। সে ও তার সিন্ডিকেট ট্রেনের মূল টিকিট ‘ডাবিং’ (ডুপ্লিকেট বা জাল) করে একাধিক ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করে আসছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সিলেট-ঢাকা, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল রুটের টিকিট ব্ল্যাকে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। ভুক্তভোগী সাধারণ যাত্রীরা এই টিকিট জালিয়াতি ও কালোবাজারি চক্রের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, নাছির মিয়া একা নয়, তার পেছনে রয়েছে একটি বিশাল টিকিট কালোবাজারি সিন্ডিকেট। তারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে বা কাউন্টারের কিছু অসাধু চক্রের সহায়তায় টিকিট সংগ্রহ করে। এরপর সেই টিকিটের কপি ‘ডাবিং’ বা ডুপ্লিকেট তৈরি করে একই টিকিট একাধিক সাধারণ যাত্রীর কাছে চড়া মূল্যে বিক্রি করে। অনেক সময় সরল বিশ্বাসে টিকিট কিনে ট্রেনে উঠে যাত্রীরা চরম বিপাকে পড়েন, যখন দেখেন একই সিটের একাধিক দাবিদার রয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কাউন্টারে গেলে বলা হয় টিকিট শেষ। অথচ বাইরে দ্বিগুণ-তিনগুণ টাকা দিলে নাছির সিন্ডিকেটের কাছে টিকিট পাওয়া যায়। এই ডাবিং টিকিটের কারণে ডিজিটাল রেলওয়ে ব্যবস্থার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।”রেলওয়ে আইনের নিয়ম অনুযায়ী, ট্রেনের টিকিট হস্তান্তর, জালিয়াতি বা কালোবাজারি করা সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ।
সচেতন মহল মনে করছেন, কুলাউড়ার নাছির মিয়ার এই সিন্ডিকেটকে দ্রুত গ্রেপ্তার করা না হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে। এই চক্রের মূল উপড়ে ফেলতে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনসাধারণ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য
মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর