admin

প্রকাশিত: 5:41 AM, December 10, 2025

পদত্যাগ করছেন আসিফ, মাহফুজ এখনও অনিশ্চিত

পদত্যাগ করছেন আসিফ, মাহফুজ এখনও অনিশ্চিত

নির্বাচনে অংশ নিতে আজ বা আগামীকালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা– তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকতে পারেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন। নির্বাচনে প্রার্থী হতে ঢাকার ভোটার হয়েছেন। আজ সন্ধ্যায় অথবা আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তপশিলের আগেই তিনি পদ ছাড়বেন।

এনসিপি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীপুর-১ আসনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, তা হচ্ছে না। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে প্রার্থী হবেন। এনসিপি যদি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়, তবেই আসিফ এনসিপিতে আসবেন। তা না হলে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন–এমন সম্ভাবনার কথা জানিয়েছে এনসিপি সূত্র।

সোমবার রাতভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজের হেয়ার রোডের সরকারি বাসভবনে। মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে। বৈঠক সূত্র জানায়, মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের নির্বাচনী সমঝোতার বিরোধী। এ মনোভাবের পরিবর্তন আসেনি।

এনসিপি সম্প্রতি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছে। এতে আরও কয়েকটি দলের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা এই জোটেরও বিরোধিতা করছেন। তারা সরাসরি বিএনপির সঙ্গে জোট চান।

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ২০২৪ সালের জুলাইয়ের প্রথম দিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে তৎকালীন সরকারের নির্বিচার হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ রাজপথে নেমে এলে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দুই সংগঠক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তিন মাস পর উপদেষ্টা হন মাহফুজ আলম। তারা সবাই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন।

গত বছরের ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম। সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে–এই অভিযোগে গত মে মাসে বিএনপি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে। তবে পরবর্তী সময়ে এ দাবি নিয়ে আর সরব হয়নি দলটি। উপদেষ্টাদের সঙ্গে দলটির সখ্যের কথাও শোনা যায় রাজনৈতিক অঙ্গনে।

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, উপদেষ্টারা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশন এর ব্যাখ্যায় বলেছে, উপদেষ্টারা নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না।

কোনো উপদেষ্টার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নির্বাচনে অংশ নিতে উপদেষ্টাকে তপশিল ঘোষণার আগেই নাকি, মনোনয়নপত্র দাখিলের আগে পদত্যাগ করতে হবে, তা স্পষ্ট নয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা