admin
প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
খলিলুুর রহমান:
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপদ সিলেট বিভাগ। পাহাড়-টিলা-সমতল ও হাওড় অধ্যুষিত এই বিভাগ তিনদিক থেকে ভারত বেষ্ঠিত। উত্তরে ভারতের পাহাড়িয়া মেঘালয় রাজ্য, পূর্বে আসাম ও দক্ষিণে ত্রিপুরা রাজ্য। এই তিন রাজ্যেই উগ্রবাদী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গীদের তৎপরতা বেশি।
প্রতিটি উগ্রবাদী সশস্ত্র সংগঠনই অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তাদের অস্ত্রের প্রধান বাজার বাংলাদেশ। আর বাংলাদেশের সিলেট হচ্ছে তাদের অস্ত্র পাচারের ট্রানজিট পয়েন্ট। ফলে হাত বদল হয়েই অহরহ তাদের অস্ত্র-বিস্ফোরক ঢুকছে সিলেট সীমান্ত দিয়ে।
অনুসন্ধানে জানা গেছে, সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর,গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকসহ বিভিন্ন স্থ্ল সীমান্ত দিয়ে প্রায় সময়ই অস্ত্র ও বিস্ফোরকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করে। গোয়েন্দা তথ্যমতে, ভারতীয় ‘আমিন এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড’ নামের একটি কোম্পানিতে তৈরি নিওজেল-৯০ বিস্ফোরক, ডেটোনেটরসহ বিভিন্ন সরঞ্জাম চোরাইপথে ঢুকছে বাংলাদেশে। গত শুক্রবার র্যাব-৯ এর অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর ও গান পাউডার উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব-৯, সিলেট বিভাগ ও তৎপার্শ্ববর্তী দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৭টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৮টি এয়ারগান উদ্ধার করেছে।
গত ২ নভেম্বরে ছাতক উপজেলার ছনবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ বিজিবি উচ্চক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক, দুটি ডেটোনেটর ও একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে।
এর আগে ২০২৩ সালের এপ্রিলেও সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল। বিশেষ করে কানাইঘাট সীমান্ত ব্যবহার করে পয়েন্ট টু-টু বোর রিভলভার ও নাইন এমএম পিস্তল বাংলাদেশে আসছে। এসব অস্ত্র স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
ইদানীং অনলাইনে অস্ত্র বিক্রির তথ্য ও আবিষ্কার করেছে র্যাব। দীর্ঘ গোয়েন্দা তৎপরতার পর অনলাইনে অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করে র্যাব। পুলিশ ও র্যাবর তথ্যমতে, দেশের অস্ত্র ও বিস্ফোরকের চালান আসে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও কুমিল্লা সীমান্ত হয়ে।
গত ২০২১ সালে বিজিবি সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিকসহ তিনটি দেশীয় তৈরি বন্দুক, অ্যামুনিশনসহ গ্রেফতার করে।
অতীত ও সাম্প্রতিক সব অস্ত্র-বিস্ফোরক চালান আটক ও বিভিন্ন সময়ে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীদের জবানবন্দীতে সিলেট সীমান্ত হয়ে অবৈধ অস্ত্র আমদানীর এমন তথ্য বারবার উঠে এসেছে।
এছাড়াও বিগত ফ্যাসিস্ট সরকারের সশস্ত্র ক্যাডারদের অস্ত্রের মহড়া, জুলাই আন্দোলনে প্রকাশ্যে অস্ত্রবাজি। ২০২৪ এর ৫ আগস্ট থানাসহ পুলিশ প্রশাসনের অস্ত্র লুট। সব মিলিয়েই চরম ঝুঁকিতে সিলেট অঞ্চল। রাজনীতিক, সচেতন মহল ছাড়াও খোদ প্রশাসনও নির্বাচন সামনে রেখে এ নিয়ে আছে সংশয়ে।
দলগুলো প্রার্থী মনোনয়ন দেওয়ার পর মাঠের তৎপরতা বেড়েছে। এই প্রচারণার ভিড়ে মিশে যাচ্ছে অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসীরাও। তাদের দ্বারা যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটা অসম্ভব কিছু নয়। ফলে মনোনয়ন যুদ্ধ শেষে, ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রার্থী, রাজনীতিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন সচেতন ও পর্যবেক্ষক মহল।
এদিকে, বিভিন্ন সময়ে অপরাধীদের হস্তগত হয়ে পড়া অস্ত্র উদ্ধারের কথা বারবার শোনা গেলেও বাস্তবে এর তেমন কোনো প্রতিফলন নেই। নানা প্রতিবন্ধকতার কথা খোদ প্রশাসনের কর্তাদের মুখে।
সিলেট মেট্রো পলিটন (এসএমপি) পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সম্প্রতি আমার কিছু বক্তব্য ভুলভাবে মিডিয়ায় উপস্থাপিত হয়েছে। মূলত নির্বাচন সামনে রেখেই কথাগুলো বলেছিলাম। তিনি বলেন, নির্বাচনের সব প্রার্থীসহ জননিরাপত্তা প্রদান করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। তাই নির্বাচনপূর্ব প্রচারণায় সব প্রার্থী ও দলকে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন ও তাদের নিরাপত্তাসংক্রান্ত ব্রিফিংয়ের প্রয়োজনের কথা বলে যাচ্ছি। তিনি বলেন, অস্ত্র উদ্ধারও অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। অব্যাহত অভিযান আরও জোরদারের প্রস্তুতি রয়েছে। নিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীরা শুধু নির্বাচন নয়, সব সময়ই সমাজের জন্য হুমকি। পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে কোনো অপ্রীতিকর ঘটনার আগেই অস্ত্রধারী-সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান জরুরি।
সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম গনমাধ্যমকে বলেন, সিলেটে সন্ত্রাসীদের অপতৎপরতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার এখন থেকেই আঁচ করা যাচ্ছে। নির্বাচনি প্রচারণা সবেমাত্র শুরু। এখনই প্রচারণায় বাধা, হুমকি-ধমকি শুরু হয়ে গেছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছে না। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর থানা ও পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারই হয়নি। আর আগে বিভিন্ন সময়ে যেসব প্রকাশ্য অস্ত্রের মহড়া হয়েছে সেসবও উদ্ধার হয়নি আজও। এসব অস্ত্র উদ্ধার অত্যন্ত জরুরি। নতুবা প্রশাসনকে ব্যর্থতার দায় নিতে হবে।
সুনামগঞ্জ-১ আসনের বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক গণমাধ্যকে বলেন, নির্বাচন যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই সেখানে সব প্রার্থীরই প্রতিপক্ষ রয়েছে। আর একজন প্রার্থী নিজের ও তার কর্মী-সমর্থক, অনুসারীর নিরাপত্তাসংক্রান্ত সবকিছু দেখভাল করা কঠিন। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত জরুরি। সন্ত্রাসী, অস্ত্রধারীরা ছিল এখনো আছে। তাদের আইনের আওতায় নেওয়া ও অস্ত্র উদ্ধার না হলে জনমনে সংশয় থেকেই যাবে।
২০২৫ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সিলেট মহানগরীর ছয়টি থানা ও কয়েকটি ফাঁড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা লুট করে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। পুলিশের তথ্যমতে মোট ১০১টি আগ্নেয়াস্ত্র ও ৫৭৪০ রাউন্ড গুলি লুট হয়, যার মধ্যে এখনো ১৮টি অস্ত্র ও ৫১৯৯ রাউন্ড গুলির কোনো হদিস নেই।
এছাড়াও ২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সিলেট নগরীতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে রাজপথে মহড়া দেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একাংশ।
নগরীর আখালিয়া, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় এসব সশস্ত্র মহড়ায় দেখা গেছে আধুনিক পিস্তল, রাইফেল ও স্নাইপারগান। গোয়েন্দা সূত্র বলছে, এসব অস্ত্র ১৮ জুলাই ও ৪ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ব্যবহৃত হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা