admin
প্রকাশিত: 6:11 AM, December 15, 2025
সিলেট নগরীর মধুশহীদ এলাকায় এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোর চক্রের সদস্যরা ঘরের গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মধুশহীদ এলাকার মাজার গলির ৩০ নম্বর নম্বর বাসায় এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চোরেরা আলমিরা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২২ ভরি স্বর্ণালংকার এবং আলমিরায় সংরক্ষিত প্রায় ৪০০ পাউন্ড নিয়ে গেছে।
জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাসার বাইরে ছিলেন। এই সুযোগেই চোরেরা পরিকল্পিতভাবে বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, মধুশহীদ এলাকায় এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে স্থানীয়দের দাবি, ঘটনাটি ডাকাতির মতো হলেও পুলিশ প্রাথমিকভাবে এটিকে চুরির ঘটনা হিসেবে বিবেচনা করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত ধরন ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,