admin
প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আনার ব্যবস্থা করছে দলটি। এ জন্য সাতটি ভিন্ন রুটে বিশেষ ট্রেন ভাড়া নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর রাতের জন্য অতিরিক্ত বগিসহ এসব ট্রেন রিজার্ভের অনুমতি চেয়ে গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে।
বিএনপির আবেদনে যে সাতটি রুটের কথা বলা হয়েছে, সেগুলো হলো- কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।
চিঠিতে বলা হয়, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে তাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় আসবেন। তাদের যাতায়াত সহজ করতে ২৪ ডিসেম্বর রাতে উল্লিখিত রুটগুলোতে বিশেষ ট্রেন ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছে দলটি। এ জন্য প্রতিটি রুটে একটি করে অতিরিক্ত বগিসহ বিশেষ ট্রেন রিজার্ভের অনুমতি দিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার