admin
প্রকাশিত: 5:52 AM, December 22, 2025
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় আজ পুরো বাংলাদেশ। দেশবাসীর সঙ্গে সিলেটবাসীও এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত-এমন মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ইতিহাসের বাঁকবদল ঘটাবে। এই ঐতিহাসিক প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হবে এবং ২৫ ডিসেম্বরের জনসমাবেশে বদলে যাবে রাজনীতির ভাষা। ঢাকায় অনুষ্ঠিতব্য গণসংবর্ধনা ও বিশাল জনসমাবেশের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশে সুস্পষ্ট বার্তা দেবেন- বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
গতকাল রবিবার নগরীর একটি অভিজাত হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যাদের রাষ্ট্র পরিচালনায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই, তারাই দেশকে বারবার বিভ্রান্ত করছে। ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্য আজ সময়ের দাবি।
সভায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই- এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না। অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, মামুনুর রশিদ মামুন (চাকসু), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর; উপদেষ্টা মামুন রশিদ; যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন; সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ; সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শফিকুর রহমান, মুশিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন।
এছাড়াও সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মোস্তাক আহমদ, নুমান উদ্দিন মুরাদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, এডভোকেট আহমেদ রেজা, বাদশা আহমদ, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, শামসুর রহমান সুজা, আহমদ সোলায়মান, ইসমাইল হোসেন সেলিম, সারোয়ার হোসেন, ইসলাম উদ্দিন। সদস্য কবির আহমদ, সৈয়দ এনায়েত হোসেন, তোফায়েল আহমদ সুহেল, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহারসহ উপজেলা ও পৌর বিএনপির “সুপার ফাইভ” নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিববৃন্দ।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা এবং রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য বিশাল জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা