admin

প্রকাশিত: 1:35 PM, December 25, 2025

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির গৃহবিবাদ তুঙ্গে, মিলনের বিপরীতে ‘বিদ্রোহী’ মিজান চৌধুরী

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির গৃহবিবাদ তুঙ্গে, মিলনের বিপরীতে ‘বিদ্রোহী’ মিজান চৌধুরী

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় কোন্দল এবার প্রকাশ্য রূপ নিল। দল থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন-কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলেও, তাঁর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা-র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ, দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের বাসিন্দা আলী আমজদ।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ফরমটি সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে ঢাকায় অবস্থানরত মিজানুর রহমান চৌধুরী মুঠোফোনে জানান, তৃণমূলের নেতাকর্মীদের চাপে এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমার পক্ষে আমার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি দলের প্রতি অনুগত থাকলেও জনগণের দাবির প্রতি সম্মান জানাতে এই পদক্ষেপ নিয়েছি।

সুনামগঞ্জ-৫ আসনে দীর্ঘদিন ধরেই মিলন ও মিজান—এই দুই নেতার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে।

জেলা বিএনপির আহ্বায়ক এবং এই আসনের সাবেক এমপি কলিম উদ্দিন মিলন দলের মূল কেন্দ্র থেকে তাঁকে একক প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। ২০০৯ সালে বিপুল ভোটে ছাতক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মিজান চৌধুরী। ২০১৮ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন এবং তাঁর একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিজানুর রহমান চৌধুরী যদি শেষ পর্যন্ত স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকেন, তবে এই আসনে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ‘ধানের শীষ’ প্রতীকের বিজয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা