admin
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাবলিক টয়লেট ব্যবহারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও দর্শনার্থীরা। টয়লেট ব্যবহারে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা আদায়, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ইজারার শর্ত না মানাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
বিমানবন্দর সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজারার শর্তে পাবলিক টয়লেট ব্যবহারের সরকারি নির্ধারিত ফি ৫ টাকা হলেও বাস্তবে ব্যবহারকারীদের কাছ থেকে ১০ টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় অসৌজন্যমূলক আচরণের অভিযোগও পাওয়া গেছে। শুধু বাড়তি টাকা আদায় নয়, টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। নিয়মিত পরিষ্কার না করা, দুর্গন্ধ, পানি সরবরাহের ঘাটতি এবং প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রীর অভাব টয়লেট ব্যবহারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন অব্যবস্থাপনাকে বিব্রতকর বলছেন অনেকে।
অভিযোগ রয়েছে, টয়লেট পরিচালনার ক্ষেত্রে ইজারার শর্ত যথাযথভাবে মানা হচ্ছে না। ইজারা চুক্তি অনুযায়ী নির্ধারিত ফি প্রকাশ্যে লিখে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশ থেকে আসা যাত্রীরা বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হেয় প্রথমেই এই টয়লেট ব্যবহার করেন। এখানকার অবস্থা দেখে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়াও ৫ টাকার জায়গায় ১০ টাকা নেওয়া হচ্ছে—এটা স্পষ্ট অনিয়ম। কর্তৃপক্ষের নজরদারি দরকার।
সচেতন মহলের মতে, যাত্রীসেবার মান উন্নয়ন ও জনভোগান্তি কমাতে দ্রুত তদারকি জোরদার করা এবং ইজারার শর্ত কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১৭ এপ্রিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাবলিক টয়লেট ২ বছরের জন্য ইজারা নবায়ন করে নেন কুমিল্লা জেলার মুরাদপুর আদর্শ সদর এলাকার মোছাঃ চম্পা বেগম।
ইজারার ৪নং শর্তে বলা হয়েছে, ‘পাবলিক টয়লেট ব্যবহারকারী ব্যক্তি সাধারণের নিকট অনুমোদিত হার মোতাবেক ফি আদায় করতে হবে। এর বেশী ফি আদায় করলে বা কেউ অভিযোগ দাখিল করলে তাৎক্ষনিক ভাবে ইজারার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।’ ৫ নং শর্তে বলা হয়েছে, ‘উপরোক্ত ফি’র হার পাবলিক টয়লেট এলাকার প্রবেশ গেইটে সহজে দৃশ্যমান হয় এমন এরুপ স্থানে প্রদর্শন করতে হবে।’
কিন্তু বাস্তবতা হচ্ছে ঠিক উল্টো। সরেজমিন দুটি পাবলিক টয়লেট পরিদর্শনে গিয়ে দেখা যায়, কোথাও টয়লেট ব্যবহারের ফি লেখা নেই। বিমানবন্দরের বাহিরের পাবলিট টয়লেটের দেয়া ব্যবহার ফি ৫ টাকা লেখা থাকলেও তা অত্যন্ত কৌশলে ঢেকে রাখা হয়েছে। ফি লেখা এর জায়গায় একটি কাগজে ‘সম্মানিত হজ যাত্রীদের জন্য টয়লেট ব্যবহার করা ফ্রি’ লিখে তা ঢেকে দেয়া হয়েছে। আর যাত্রীদেরকে জিম্মি করে ৫ টাকার স্থলে ১০টাকা আদায় করা হচ্ছে। যা ইজারার শর্তের সুষ্পষ্ট লঙ্গন।
ইজারার ৭নং শর্তে বলা হয়েছে, ‘ইজারা গ্রহীতা দরপত্রে ও কার্যাদেশে নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করতে পারবেন না, করলে ইজারা গ্রহীতাকে সর্বোচ্ছ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ সহ ইজারা চুক্তি বাতিল করতে পারবেন।’
এই শর্ত অনুযায়ী অতিরিক্ত ফি আদায়ের দায়ে এতো দিনে তার ইজারার চুক্তি বাতিল হয়ে যাওয়ার কথা থাকলেও রহস্যজনক কারনে এটি বাতিল করা হচ্ছে না। বিষয়টি নিয়ে জনসাধারণের মনে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অনিয়মের বিষয়ে জানতে ইজারা গ্রহীতা মোছাঃ চম্পা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, তাকে না পেয়ে পাবলিক টয়লেটের টাকা আদায় করা নুরুল হকের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি কল রিসিভ করেন নি। সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পাবলিক টয়লেটের ফি এখন দৃশ্যমান রয়েছে। ‘সম্মানিত হজ যাত্রীদের জন্য টয়লেট ব্যবহার করা ফ্রি’ কাগজটি সরানোর জন্য বলা হয়েছিলো; যা সরানো হয়েছে।
অপরিচ্ছন্ন পরিবেশ, দুর্গন্ধ, পানি সরবরাহের ঘাটতি এবং প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রীর অভাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে তাদেরকে সতর্ক করা হয়েছে। কোনো অভিযোগ পেলে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত