admin
প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখেই মানুষ বিএনপিকে পছন্দ করে বলে মন্তব্য করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানে মানুষ বিএনপিকে পছন্দ করে। তাদের কারণেই নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে।
গতকাল বুধবার রাত প্রায় ১০টার দিকে নগরীর কাজীটুলা উঁচাসড়ক পশ্চিম শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারস্থ প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, নির্বাচন পরিচালনার সুবিধার্থে এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পদক্ষেপে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। দোয়ার মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব কাদীর শাহী, সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদসহ নেতাকর্মীরা।
সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব বানাতে চান খন্দকার মুক্তাদির:
প্রতি বছর বাংলাদেশ থেকে শত শত টন কৃষিপণ্য বিদেশে রফতানি হয়। রফতানিকারকদের মধ্যে সিংহভাগই সিলেটের ব্যবসায়ী। কিন্তু এক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। প্যাকিং হাউস না থাকা, কুলিং সিস্টেমের অভাবসহ নানান কারণে এখানকার ব্যবসায়ীরা রফতানির সম্ভাবনা পুরোটা কাজে লাগাতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সিলেটকে দেশের মধ্যে রফতানির হাব (কেন্দ্র) হিসেবে গড়ে তুলতে চান সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী নির্বাচনে গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার দিনব্যাপী ও মঙ্গলবার রাতে সিলেট-১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় নিজের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আধুনিক কৃষিতে তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। কারণ, কৃষিতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগানো গেলে সিলেটের অর্থনীতি তথা দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য যা যা করা প্রয়োজন, ইনশা আল্লাহ আগামীতে বিএনপির সরকার তা করবে। সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব হিসেবে গড়ে তোলা হবে। এসব ক্ষেত্রে যতো সমস্যা আছে, সেগুলো আমরা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব।
ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বুধবার সকাল থেকে সিলেট-১ আসনভূক্ত দক্ষিণ সুরমা এলাকায় গণসংযোগ শুরু হয়। কদমতলি জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে। মিছিল আলমপুর, গোটাটিকর, কদমতলি পয়েন্ট, ঝালোপাড়া, ভার্থখলা, মমিনখলাসহ ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। হাজার হাজার জনতার অংশগ্রহণে এই প্রচার মিছিলে খন্দকার মুক্তাদিরকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানান সাধারণ মানুষ। অনেকেই তাদের প্রত্যাশার কথা তাঁর কাছে ব্যক্ত করেন। তাদের কথা মনোযোগ সহকারে শুনে নির্বাচিত হলে তা পূরণের আশ্বাস দেন মুক্তাদির।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আখতার রশিদ চৌধুরী, ডা. এম এ হক বাবুল, নাজিম উদ্দিন, বাবলু হোসেন হৃদয়, সাবেক ছাত্রনেতা মওদুদল হক মওদুদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটে কমিউনিটি ক্লিনিকগুলোকে শক্তিশালী করা হবে:
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে কমিউনিটি ক্লিনিকগুলোকে শক্তিশালী করা হবে। সেখানে সবসময় চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করা হবে, যাতে সবাই সহজেই চিকিৎসা সেবা পান। বিশেষ করে গর্ভবতী নারীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হবে। বুধবার সন্ধ্যায় নগরীর ছড়ারপারে ধানের শীষের সমর্থনে ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দল ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা সাবানর সভাপতিত্বে এবং যুবদল নেতা ইকবাল আহমদ মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষা ও ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, আলেয়া ফেরদৌসী তুলি, বিএনপি নেতা জিয়াউর রহমান দিপন, নিহির মিয়া, আলী আশরাফ চৌধুরী, যুবদল নেতা মুনিমুর রহমান তানিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত