admin
প্রকাশিত: 5:31 AM, December 8, 2025
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের স্থাবর সম্পদের খোঁজ নিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম। এরই অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কাছে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
২৫ নভেম্বর দুদকের পাঠানো একটি চিঠি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। এতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি মো. সাহাব উদ্দিন এবং তেলিখাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবদুল ওদুদ আলফু মিয়ার সিটি করপোরেশন এলাকার স্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়—অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসাধু যোগসাজশে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের স্থাবর সম্পদের খতিয়ান প্রয়োজন।
সিলেট সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান—দুদকের চিঠি সম্পর্কে তিনি অবগত নন।
অভিযুক্ত এমদাদ হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, “সাদাপাথর লুটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেন আমাকে এতে জড়ানো হচ্ছে তা জানি না। এ অভিযোগ মিথ্যা।”
দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্র জানায়—শুধু তিনজন নন, আরও বহু রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ চলছে। তাদের সম্পদ, ভূমিকা ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৩ সেপ্টেম্বর দুদক জানায়—সাদাপাথর লুটপাটে অর্ধশতাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অনুসন্ধান দলের নেতৃত্বে রয়েছেন উপপরিচালক মো. রাশেদুল হাসান। তার আগে গত ১৩ আগস্ট দুদকের পাঁচ সদস্যের একটি টিম সাদাপাথর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান চালায়। পরে সেই প্রতিবেদনে মোট ৪২ জন রাজনীতিবিদ, প্রশাসন, পুলিশ ও বিজিবির সদস্যদের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
ওই প্রতিবেদনে ছয়টি ক্যাটাগরিতে আলাদা আলাদা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ভূমিকা উল্লেখ করা হয়—বিএমডি, স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, রাজনীতিবিদ এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তি।
পাথর লুটের ঘটনায় ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করে। এর পর ১৩ সেপ্টেম্বর র্যাব-৯ গ্রেফতার করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি মো. সাহাব উদ্দিনকে—পরে তিনি জামিন পান।
৪ অক্টোবর গ্রেফতার হন তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল ওদুদ আলফু মিয়াও। সূত্র: প্রথম আলো
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো