admin

প্রকাশিত: 2:29 PM, February 9, 2026

সুহেল চৌধুরীর মৃত্যুতে বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের শোক 

সুহেল চৌধুরীর মৃত্যুতে বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের শোক 
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ূন কবির।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় হুমায়ূন কবির বলেন, মরহুম সুহেল আহমদ চৌধুরী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। দেশ ও জনগণের নিঃস্বার্থ সেবায় নিয়োজিত থাকা অবস্থায় নির্বাচনী মিছিলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, যা তার আদর্শিক দৃঢ়তারই প্রমাণ দেয়।
হুমায়ূন কবির মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আদর্শিক দৃঢ়তা: সুহেল চৌধুরী দলের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েও তিনি কখনো আদর্শচ্যুত হননি। ব্যক্তিগতভাবে আমি একজন অত্যন্ত আন্তরিক মানুষকে হারালাম। জাতীয়তাবাদী শক্তির উন্মেষ সাধনে তার ব্যাকুলতা আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার এই আকস্মিক মৃত্যু দল এবং বিশ্বনাথের গণমানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।
হুমায়ূন কবির মরহুম সুহেল আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করেন সেই দোয়া করেন। একইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
উল্লেখ্য, সোমবার বিকেলে নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজপথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ জগন্নাথপুর বাস মালিক সমিতির এই চেয়ারম্যান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,