admin
প্রকাশিত: 12:56 PM, February 10, 2026
এএইচ আরিফ:
আগামীকাল বৃহস্পতিবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবে মাতবে পুণ্যভূমি সিলেট। বিভাগের চারটি জেলার ১৯টি সংসদীয় আসনে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা শেষ করে এখন চলছে ভোটের চূড়ান্ত প্রস্তুতি। চায়ের আড্ডা থেকে শুরু করে জনপদ সর্বত্রই এখন আলোচনার মূল বিষয়: ‘কার গলায় উঠবে জয়ের মালা’
এক নজরে সিলেটের নির্বাচনী চিত্র : সিলেট বিভাগের ১৯টি আসনে এবার প্রার্থী হয়েছেন শতাধিক হেভিওয়েট ও স্বতন্ত্র প্রার্থী।
আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে। সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে এখন কেবলই নির্বাচনের আমেজ। চারদিকে চায়ের কাপে ঝড় তুলছে ভোটের সমীকরণ। দীর্ঘ দেড় দশক পর এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদে ‘ধানের শীষের’ পক্ষে এক শক্তিশালী গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ভোটার, রাজনৈতিক বিশ্লেষক এবং সাম্প্রতিক জনসভাগুলোর উপস্থিতি জানান দিচ্ছে ভোটের মাঠে এবার বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।
১৯ আসনের হালচাল : সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১৯টি আসনেই এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে মাঠপর্যায়ের চিত্র বলছে, গত কয়েক বছরে রাজনৈতিক পটপরিবর্তন এবং দীর্ঘ প্রতীক্ষার পর ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
সিলেটের ৬টি আসন: বিশেষ করে সিলেট-১ (সদর ও মহানগর) খন্দকার মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রূশদীর লুনা, সিলেট-৩ এম এম মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ বিএনপি মনোনীত জমিয়ত প্রার্থী মাওলনা উবাদুল্লাহ ফারুক এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীদের সরব উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
সুনামগঞ্জ ও মৌলভীবাজার: এই জেলাগুলোতে প্রবাসীদের প্রভাব অনেক বেশি। সাম্প্রতিক সময়ে দলে দলে প্রবাসীরা দেশে ফিরে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তৃণমূলের কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন।
হবিগঞ্জ: চা-বাগান অধ্যুষিত এই জেলাতেও এবার ধানের শীষের পক্ষে গর্জনের সুর পাওয়া যাচ্ছে।
কেন এগিয়ে বিএনপি:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়েকটি বিশেষ কারণে সিলেটে বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে: তারেক রহমানের সফর: দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর এবং হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা সাধারণ মানুষের আবেগ ও উদ্দীপনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ঐক্যবদ্ধ প্রার্থী নির্বাচন: এবার সিলেট বিভাগে প্রার্থী নির্বাচনে বিএনপি অনেকটা কৌশলী এবং স্থানীয় প্রবীণ নেতাদের পাশাপাশি প্রভাবশালী প্রবাসী নেতাদের গুরুত্ব দেওয়ায় জনমত তাদের পক্ষে যাচ্ছে। নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা: অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোটাররা মনে করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে, যা ঐতিহ্যগতভাবে বিএনপির জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।
ভোটের সমীকরণ ও চ্যালেঞ্জ : যদিও ধানের শীষের পক্ষে বড় ধরনের ঢেউ দৃশ্যমান, তবে জামায়াতে ইসলামীর সাথে কিছু আসনে ‘প্রীতি’ ও কিছু আসনে ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে এক ধরণের জটিল সমীকরণও কাজ করছে। বিশেষ করে সিলেট-৫ ও সিলেট-৬ আসনে জামায়াতের শক্ত অবস্থানের কারণে বিএনপিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
ভোটারদের প্রত্যাশা: চায়ের দেশ হিসেবে পরিচিত সিলেটের সাধারণ ভোটাররা শান্তি ও উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের ভোটাধিকার হরণের ক্ষোভ নিরসন চান। শাহজালাল ও শাহপরানের এই পবিত্র মাটিতে এবার ধানের শীষের গর্জন শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়, তা দেখার জন্য পুরো জাতি এখন ১২ ফেব্রুয়ারির অপেক্ষায়।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে
সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে
‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’ স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সিলেট
সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের