admin
প্রকাশিত: 1:31 PM, February 28, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, “অতীতের দুর্নীতির কারণে যেন আমাদের আর বদনাম না হয়, সে বিষয়ে আমরা সবচেয়ে বেশি সতর্ক আছি। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না।”
গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজ সরজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় হাওরাঞ্চলের খোঁজখবর রাখছেন। আমরা দায়িত্ব নিয়ে এই অঞ্চলকে দুর্নীতিমুক্ত করে বাঁধগুলো টেকসইভাবে নির্মাণ করতে চাই। বাঁধ নির্মাণে অতীতে অনেক দুর্নীতির অভিযোগ ছিল, যা ভবিষ্যতে আর হতে দেওয়া হবে না। আমাদের দপ্তরের কর্মকর্তারাও এ বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছেন।
নদী খনন ও ড্রেজিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাল ও নদী খনন এবং ড্রেজিং আমাদের জনস্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে খনন চলছে না, সেখানে নতুন প্রকল্প নেওয়া হবে। আমরা জনগণের অতন্দ্র প্রহরীর ভূমিকায় থেকে এই কাজগুলো ত্বরান্বিত করব।
বাঁধ নির্মাণে পরিবেশগত ক্ষতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষজ্ঞ দল বিষয়টি খতিয়ে দেখছেন এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও আশ্বাস দেন, নীতিমালা অনুযায়ী কাজ সম্পন্ন হলে সময়মতো অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা