admin
প্রকাশিত: 2:52 PM, March 2, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের প্রতিটি টাকার শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যাতে নগরবাসীর ভোগান্তি না হয়। আমরা জনগণের ভোগান্তি বাড়াতে নয়, বরং স্বস্তি দিতে চাই। গতকাল রবিবার সকালে নগর ভবনের বিভিন্ন শাখা পরিদর্শন এবং দুপুরে নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
দুপুরে প্রশাসক নগরীর ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর ও শাহপরান গেট এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় তিনি কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশ দিয়ে বলেন, “উন্নয়ন কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না। কাজ যথাসময়ে শেষ না হলে জনদুর্ভোগ বাড়ে, যা কোনোভাবেই কাম্য নয়।” পরিদর্শনকালে তিনি শাহপরাণ এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয়ও ঘুরে দেখেন।
একটি আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমাদের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক। একা সিটি কর্পোরেশনের পক্ষে সব সম্ভব নয়, নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”
উন্নয়ন কাজ পরিদর্শন শেষে প্রশাসক নগরীর কালেক্টরেট মসজিদের সামনের পুলিশ বক্স এলাকা পরিদর্শন করেন। এসময় সড়কে অটোরিকশা রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করতে শ্রমিকদের অনুরোধ জানান তিনি। এছাড়া তালতলা এলাকায় ফুটপাতের একটি ভাঙা স্ল্যাব দেখে সেটি দ্রুত মেরামতের জন্য প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিক নির্দেশ দেন।
এর আগে সকাল ৯টায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিসিকের পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা শাখা পরিদর্শনে যান। গত ২৬ ফেব্রুয়ারি আকস্মিক পরিদর্শনে অনেক কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে গতকাল সকালে অফিস কর্মচঞ্চল দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের করের টাকায় আপনাদের বেতন হয়। সরকারি নিয়ম মেনে যথাসময়ে অফিসে আসতে হবে এবং নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। সেবা নিতে আসা কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি আব্দুল কাইয়ুম চৌধুরী সিসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা ফেরাতে তিনি তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,