admin

প্রকাশিত: 4:36 AM, October 29, 2026

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের চলাচলের নূন্যতম সুযোগটুকুও নেই। নগরবাসীর অভিযোগ, অতীতে নির্বাচিত মেয়রদের আমলে নানা সীমাবদ্ধতার মধ্যেও কিছুটা হলেও উচ্ছেদ অভিযান চলত। কিন্তু বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক কাইয়ুম চৌধুরীর মেয়াদে অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে সিসিক প্রশাসকের চরম ব্যর্থতার কারণে নগরজুড়ে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
নগর ঘুরে দেখা যায়, ফুটপাত আর রাস্তার সীমানা এখন একাকার। এক সময়ের ‘হকার বসা নিষেধ’ লেখা প্রশাসনের টানানো সাইনবোর্ড, ব্যানার ও স্টিকার উপড়ে ফেলা হয়েছে। উল্টো সিসিক নগর ভবনের প্রধান ফটকগুলোতেই স্থায়ী আস্তানা গেড়ে বসেছে ভাসমান হকাররা। ফুটপাত পার হয়ে হকারদের পসরা এখন মূল সড়কের অর্ধেকাংশ দখল করে নিয়েছে।
ফুটপাত হাতছাড়া হওয়ায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। কিন্তু সেখানেও স্বস্তি নেই, অবৈধ যানবাহন আর অনিয়ন্ত্রিত চলাচলের কারণে হেঁটে যাওয়ার পরিবেশও ধ্বংস হয়ে গেছে। নগরজুড়ে এখন ফুটপাত দখলকারী হকার আর রাস্তা দখলকারী পরিবহণ শ্রমিকরাই যেন ‘রাজা’।
ফুটপাত ও রাস্তা দখলের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। দখলদারিত্বের প্রতিবাদ করতে গেলে উল্টো হেনস্থার শিকার হতে হচ্ছে পথচারীদের। অনিয়ম নিয়ে প্রশ্ন তুললেই পরিবহণ শ্রমিক ও হকাররা ধৃষ্টতার সঙ্গে জবাব দেয়—“আমরা কিতা মাগনা বইসিনি?” (আমরা কি বিনামূল্যে বসেছি?)।
দখলদারিত্বকে কেন্দ্র করে প্রতিদিন নগরীর কোথাও না কোথাও ঝগড়া এবং মারামারির ঘটনা ঘটছে। ভাসমান এক হকার জানান, মূল বিক্রি শুরুর আগেই সবজি নিয়ে বসতেই তার কাছে ৫০ টাকা দাবি করা হয়। পরে ৩০ টাকা দিয়েও চাঁদা আদায়কারীদের সন্তুষ্ট করা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার জানান, ট্রাফিক পুলিশ, সাধারণ পুলিশ, ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী এবং নগর ভবনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত চাঁদা ও বখরা দিয়েই তারা এসব ব্যবসা চালাচ্ছেন। ফলে এই অবৈধ দখলদারিত্বের পেছনে শক্তিশালী এক চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
নগরীর সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান ফটকসহ পুরো সামনের অংশ জুতা ও কাপড়ের ভাসমান হকারদের দখলে চলে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ওইসব ভাসমান দোকানের আশপাশে ক্রেতার ছদ্মবেশে জটলা বেঁধে থাকে বখাটে কিশোর অপরাধীরা। অভিভাবকদের সামনেই স্কুল-কলেজগামী নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে শিষ দেওয়া, আপত্তিকর মন্তব্য করা ও কুৎসিত অঙ্গভঙ্গি করার মতো ঘটনা অহরহই ঘটছে।
২০২১ সালে সিসিক থেকে লালদিঘির পাড়ের খোলা মাঠে ১ হাজার ৭০ জন হকারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে হকারদের অধিকাংশ সেখানে যাননি। তাদের পছন্দ নগরীর ব্যস্ততম রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করা। প্রশাসনও তাদের মাঠে ফেরত পাঠাতে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে না। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আমলে নিজে উপস্থিত থেকে ফুটপাত মুক্ত করতে প্রায়ই অভিযান চালানো হতো, যা সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিত। কিন্তু বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে উচ্ছেদ অভিযান প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রশাসকের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা পুরো নগরীকে এক বিশৃঙ্খল অবস্থায় ঠেলে দিয়েছে।
নগরীতে কোনো বৈধ স্ট্যান্ড নেই বললেই চলে। কিন্তু পয়েন্টে পয়েন্টে গড়ে উঠেছে অবৈধ সিএনজি ও লেগুনা স্ট্যান্ড। সংশ্লিষ্ট দপ্তরের তথ্যমতে, নগরীতে অনুমোদিত সিএনজি-অটোরিকশার সংখ্যা প্রায় ২০ হাজার হলেও বাস্তবে চলাচল করছে ৫০ হাজারের বেশি।
অবৈধ গাড়ির জট ও যত্রতত্র স্ট্যান্ড স্থাপনের কারণে বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজার, সোবহানীঘাট, উপশহর, শিবগঞ্জ, মদিনা মার্কেট ও সুদিবাজার এলাকায় দিনভর তীব্র যানজট লেগে থাকে। বহু বিপণি বিতানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকা এবং চলমান সড়ক সংস্কার কাজ এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। নগর ভবনের সামনে, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও বন্দরবাজার ফাঁড়ির মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকার সামনেই যানজট ও হকারের উপদ্রব সবচেয়ে বেশি। এর ফলে জরুরি চিকিৎসাসেবা দিতে যাওয়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও ঘণ্টা পর ঘণ্টা সড়কে আটকে থাকছে।
হকারদের উপদ্রব আর যত্রতত্র অনিয়ন্ত্রিত স্ট্যান্ড—এই দুই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো সিলেট নগরবাসী। দিন দিন এই দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। নগরবাসীর স্পষ্ট কথা—সিসিক প্রশাসক নিজের দায়িত্বের এই চরম ব্যর্থতা এড়িয়ে যেতে পারেন না। দ্রুততম সময়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়ে হকার উচ্ছেদ ও অবৈধ স্ট্যান্ড বন্ধ না করলে সিলেটের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি অচল হয়ে পড়বে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র‌্যালি ও সমাবেশ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র‌্যালি ও সমাবেশ

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা: এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা: এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট উপজেলা

২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান

জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার