admin

প্রকাশিত: 6:54 PM, November 18, 2026

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:-
‎
‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দিন-রাত ট্রাক ও পিকআপে করে সরিয়ে নেওয়া হচ্ছে ছড়ার বালু। দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে বদলে যাচ্ছে ছড়া ও আশপাশের জমির স্বাভাবিক ভূপ্রকৃতি। হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইচগেট, ফসলি জমি এবং ছড়ার দুই পাশের সড়ক।
‎
‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বাণিজ্যিক উদ্দেশ্যে ছড়া থেকে বালু উত্তোলন করে আসছে। দিনের তুলনায় রাতের আঁধারে বালুবাহী যানবাহনের চলাচল বেড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে ক্ষতির আশঙ্কা থাকলেও অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
‎
‎স্থানীয় একাধিক সূত্রের দাবি, মহালদিক এলাকার লাহিন মোল্লা, ইউনুস আলী ও খোরশেদ আলমকে ঘিরে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাতের বেলায় নিয়মিত বালুবাহী ট্রাক চলাচল করে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। প্রশাসনের কারও সঙ্গে যোগসাজশ ছাড়া এভাবে দীর্ঘদিন বালু উত্তোলন সম্ভব কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
‎
‎স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সুইসগেট এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। এসময় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।
‎
‎এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালু উত্তোলনের প্রতিবাদ করায় মহালদিক গ্রামের মাখন মিয়ার ছেলে আনসার মিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গত ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগে ইউনুস মিয়া ও লাহিন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
‎
‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে লাহিন মোল্লার বিরুদ্ধে গত বছর ডিজেল মজুদের অভিযোগে কারাভোগের ঘটনা রয়েছে। একইভাবে ইউনুস মিয়ার বিরুদ্ধে বাগানের জায়গা দখলসংক্রান্ত মামলায় কারাভোগের অভিযোগও রয়েছে। তবে এসব পূর্ববর্তী অভিযোগের সঙ্গে বর্তমান বালু উত্তোলনের ঘটনার কোনো সরাসরি যোগসূত্র আছে কিনা তা তদন্তের দাবী রাখে।
‎
‎স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ছড়ার গতিপথ ও তীরবর্তী মাটির স্থিতিশীলতা নষ্ট হতে পারে। বিশেষ করে সুইচগেটের ভিত্তি ও আশপাশের অবকাঠামো ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থা।
‎
‎এলাকাবাসীর অভিযোগ, বালু পরিবহনের দৃশ্য ধারণ করতে গেলেও বাধার মুখে পড়তে হয়। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে অনেকেই মুখ খুলছেন না। ফলে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার মিলছে না। তাদের প্রশ্ন, প্রকাশ্যে বালু পরিবহন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কতটা কার্যকর?
‎
‎স্থানীয়দের দাবি, শুধু সতর্কবার্তা কিংবা লোকদেখানো পরিদর্শনে এ বালু উত্তোলন বন্ধ হবে না। প্রয়োজন নিয়মিত নজরদারি, অবৈধ বালু উত্তোলনের উৎস শনাক্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সুইচগেটের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ অবকাঠামো, কৃষিজমি ও জনপদকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।


সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন