admin
প্রকাশিত: 8:58 AM, January 3, 2026
স্টাফ রিপোটার:
গুণগতমান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকার বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প সমাপ্ত করতে হবে। গতকাল শুক্রবার সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে তথ্য সচিব এ নির্দেশনা দেন। গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১৬ কেটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণ কাজে সর্বোচ্চ মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন। তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে বার বার এধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এ বিবেচনায় যে কোনো মূল্যে প্রকল্পের প্রতিটি অর্থ সর্বোচ্চ জবাবদিহি এবং স্বচ্ছতার সাথে কাজে লাগাতে হবে। সিলেট অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকায় তিনি ভবন নির্মাণে সিসমিক ডিজাইনের বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ দেন। পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্মসচিব মাহফুজা আখতার, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান ও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে তথ্য সচিব টিলাগড়ে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা
স্টাফ রিপোর্টার: ১৯৯৩ সালে রাজনীতিতে পথচলা শুরু করেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ১২নং ওয়ার্ড
সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধোপাগুল পয়েন্টে ফেলুডা
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা
নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ
শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী