admin
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬
এমরান ফয়ছল:
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সর্বত্র অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। জনবহুল স্থানে ঝুঁকিপূর্ণ এই জ্বালানি বিক্রি হলেও দু-একজন ছাড়া কারও অনুমোদন নেই। এমন কি অনুমোদনের বিষয়টি অনেকেই জানেনও না। তাই নিয়মকানুন না মেনে গ্যাস সিলিন্ডার বিক্রি করার কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির সরকারি নীতিমালায় রয়েছে– গ্যাস সিলিন্ডার আমদানি, উৎপাদন, মজুত, পরিচালনা, ডিলার ও ডিস্ট্রিবিউটর নিয়োগের মাধ্যমে বিতরণ, বিপণনের জন্য সরকার থেকে পূর্বানুমতি নিতে হবে। পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এলপি গ্যাস বিতরণ বা বিপণন করতে পারবে না। কিন্তু দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে কোনো প্রকার পূর্বানুমতি না নিয়েই চলছে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি। চায়ের দোকান থেকে শুরু করে সার, কীটনাশক, ডিজেল, পেট্রোল বা ইলেকট্রনিক্সের দোকানেও এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হতে দেখা গেছে। সিলিন্ডার গ্যাস মজুত ও বিক্রির যাবতীয় স্থাপনা আবাসিক বা জনবহুল স্থান পরিহারের নিয়ম থাকলেও বিক্রেতারা এসবের তোয়াক্কা করছেন না; বরং বাজারে, বাসস্ট্যান্ডে কোথাও বা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিক্রি করছে গ্যাস সিলিন্ডার। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে আরও বড় ধরনের দুর্ঘটনা।
আইনে রয়েছে– খুচরা বিক্রির জন্য কোনো দোকানে সর্বোচ্চ ১০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখা যাবে। তবে সে ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স থাকতে হবে। অন্যথায় গ্যাস সিলিন্ডার মজুত করতে পারবে না। আইন অমান্যকারীর ১৭ এবং ১৮ ধারা মোতাবেক ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড এবং দোকানের সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। কিন্তু অনেক বিক্রেতা লাইসেন্স করার বিষয়টি জানেনই না, আবার কেউ কেউ লাইসেন্স করতে অনেক টাকা এবং হয়রানির শিকার হতে হয় বলে দাবি করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি দোকানের সামনে খোলা জায়গায় বিভিন্ন কোম্পানির অনেক সিলিন্ডার সারি করে রাখা।
অনেক দোকান মালিক জানান, তাদের কোনো ডিলারশিপ নেই। তারা বিভিন্ন জায়গা থেকে সিলিন্ডার এনে বিক্রি করেন। অন্যান্য লাইসেন্স প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, ‘ওসব করতে অনেক ঝামেলা পোহাতে হয়, তা ছাড়া টাকাও লাগে বেশি। আমরা সিলিন্ডার বিক্রি করে কয় টাকা লাভ করি যে এত টাকা দিয়ে বিভিন্ন ধরনের লাইসেন্স করব।
এ উপজেলায় দু একজনের বৈধ ডিলার রয়েছে তা ও অন্যের নামের কাগজ পত্র দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। বাকি যারা ছোটখাটো ব্যবসায়ী, তাদের লাইসেন্স নেই।এছাড়াও তারা গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে ৩ টা সিলিন্ডার দিয়ে ৪ টিতে রুপান্তর করে বিক্রি করে। এতে ক্রেতারা হচ্ছেন প্রতারিত এমনকি তারা প্রশাসন কে মাসিক চাদা দিয়ে পুশিয়ে রাখেন যাতে তাদের কাজে বাধা না দেওয়া হয়।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।