admin
প্রকাশিত: 1:00 PM, February 5, 2026
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে ও সিলেট-৩ আসনে (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা) বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিকের জন্য ভোট চাইলেন তাহসীন রুশদির লুনা। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে খন্দকার মুক্তাদির ও এম এ মালিককে বিজয়ী করুন এ বিজয় হবে গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয়। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে বালাগঞ্জে রাস্তাঘাট, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও এম এ মালিক বিজয়ী হলে এ অঞ্চলের উন্নয়ন আরও বেগবান হবে।
ইলিয়াস আলীর সঙ্গে এ অঞ্চলের আত্মীয়তার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি স্মরণ করেন, বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ এলাকা থেকে তার স্বামী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দেওয়ান বাজার থেকেই তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। সেই জনপ্রিয়তাকে ভয় পেয়ে তৎকালীন সরকার রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এলাকা পুনর্বিন্যাস করে তাকে পরাজিত করার চেষ্টা করে।
তিনি বলেন, ইলিয়াস আলী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি এ অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন। কুশিয়ারা নদীর ডাইক নির্মাণের মাধ্যমে বন্যা থেকে মানুষকে রক্ষা করেছিলেন। সেই সাহসী নেতৃত্বের কারণেই ফ্যাসিবাদী সরকার তাকে গুম করেছে। লুনা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে।
বহু নেতাকর্মী নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন। আজ সেই আন্দোলনের ফলেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই এ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়া জনগণের ঈমানি দায়িত্ব। তনি ভোটারদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোট সুষ্ঠু হয়েছে কি না, ফলাফল ঠিকভাবে ঘোষণা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। কেন্দ্রের শেষ পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের আর্থিক সহায়তা ও কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।
গতকাল বুধবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারের মধুবন মার্কেটের সামনে থেকে ওসমানী শিশু পার্ক পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এর আগে তিনি বালাগঞ্জে এম এ মালিকের পক্ষে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্ট, জেলা বিএনপির উপদেষ্টা মঈনুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, অ্যাডভোকেট রিপন, সাবেক যুগ্ম সম্পাদক দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, আবদুল কুদ্দুছ, তোফাজ্জল আলম তোফায়েল, আজিম উদ্দিন আজির, মহানগর তাঁতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, জেলা বিএনপি নেতা অর্জন ঘোষ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও ইমাম উদ্দিন, নাজিম উদ্দীন পান্না, যুক্তরাজ্য যুবদল নেতা মিয়া মো. জামিল, জেলা ছাত্রদল নেতা তানিমুল ইসলাম, রেদওয়ান আহমদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। পথসভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা
স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও