admin
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৬
তদন্ত ছাড়া সারাদেশে দলীয় নেতাকর্মী বহিষ্কারের চলমান প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান। নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির বর্তমান এই নীতিকে ‘বেইনসাফি’ হিসেবে আখ্যায়িত করেন।
কামরুল হাসান তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেন, মহানগর বিএনপির এক নেতার কর্মকাণ্ড দেখে তার মনে পড়েছে— “না পাইয়া পাইছে ধন, বাপে পুতে কীর্তন”। তিনি দাবি করেন, সম্প্রতি বেয়াদবির প্রতিবাদ করায় তাকেও অন্যায্য আচরণের শিকার হতে হয়েছে।
পোস্টে তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেন, চারদলীয় জোট সরকারের আমলেও তার বড় ভাই বারবার এমন ‘বেইনসাফির’ শিকার হয়েছিলেন। অতিষ্ঠ হয়ে তার মা প্রতিজ্ঞা করেছিলেন আর কখনোই বিএনপিকে ভোট দেবেন না। ২০১৩-১৪ সালের ব্যর্থ আন্দোলনের কথা টেনে তিনি লিখেন, “তখন একবার মনে আসছিল, স্ট্যাটাসও দিয়েছিলাম— ‘কর্মীর অভিশাপে অভিশপ্ত দল’। দল আবারও সেই পথেই যাচ্ছে কি না জানি না।”
ছাত্রদলের ড্রেস কোড পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, জিন্স-গেঞ্জি থেকে বের করে ফরমাল ড্রেসে ঢোকানোয় দলের ‘স্ট্রাইকিং ফোর্সের স্পিরিট’ নষ্ট হয়েছিল। একইভাবে বর্তমানে বাছবিচারহীন ‘বহিষ্কার খেলা’ দলের অপূরণীয় ক্ষতি করবে বলে তিনি মনে করেন।
নেতাকর্মীদের অভিযোগ পেলেই বহিষ্কার না করে সঠিক তদন্তের দাবি জানিয়ে তিনি লিখেন:
“দয়া করে কর্মীদের হক আদায় করেন, অভিযোগ পেলেই বহিষ্কার না করে তদন্ত করেন। আওয়ামী লীগের মতো হতে বলি না, তবে জামায়াতীদের দেখে কিছু শিখেন।”
সিলেট বিএনপির তৃণমূল রাজনীতিতে এই স্ট্যাটাসটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার এই সাহসী বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ কেউ একে দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখছেন। তবে বিষয়টি নিয়ে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক