admin
প্রকাশিত: 4:27 AM, November 30, 2025
জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ ২৮ নভেম্বর ২০২৫ইং বাদ এশা বিবিরহাট সুন্নীয়া মাদরাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের ঢল নামে, যা পুরো এলাকাকে এক আবেগঘন পরিবেশে পরিণত করে।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতির অনন্য প্রতীক, যিনি দেশকে ভালবাসে জেল খাটলেন কিন্তু দেশ ছেড়ে যাননি! তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির প্রত্যাশা। দীর্ঘদিন ধরে তিনি অন্যায়ভাবে হয়রানি ও শারীরিক অবহেলার শিকার হয়ে অসুস্থ, যা জাতীয় রাজনীতির প্রতি অবিচার। তাঁরা আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে তিনি এখনও দেশের গণতান্ত্রিক আন্দোলনের হৃদয়ে জায়গা করে আছেন।
দোয়া মাহফিলে বেগম জিয়ার আশু আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। এতে জাসাস পাঁচলাইশ থানা সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, বিএনপি নেতা এডভোকেট শওকত হোসেন চৌধুরী এরশাদ, পাঁচলাইশ থানা জাসাসের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, প্রচার সম্পাদক মোঃ সুমন, রুবেলসহ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানান, দেশনেত্রীর সুস্থতা না ফেরার আগ পর্যন্ত দোয়া মাহফিল অব্যাহত থাকবে।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা