admin

প্রকাশিত: 10:33 AM, August 22, 2026

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

স্টাফ রিপোর্টার:

এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত করা হয় র‌্যাব সদস্যকে। মারধর করে ফেলে দেয়া হয় হরিপুরে। এ ঘটনায় হরিপুরের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলে কৌশলে পালায় ট্যাটো সুমন ও তার সহযোগীরা। সিলেট ছাত্রদলের নেতা হিসেবে ট্যাটো সুমন সবার কাছে পরিচিত। নগরের উপশহর এলাকায় তার বসবাস। সাম্প্রতিক সময়ে বাইপাস এলাকার চোরাচালানের একাংশের নিয়ন্ত্রক সে। তার রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। পুলিশ ও র‌্যাব চোরাচালানের গাড়ি আটকালেই গিয়ে হাজির ট্যাটো সুমন ও তার লোকজন। অনেক ঘটনা ঘটে শাহপরান বাইপাসে। সন্ধ্যা হলেই গাড়ি নিয়ে ঘুরে ট্যাটো বাহিনীর সদস্যরা। চোরাচালানের গাড়ি চাঁদা না দিলে যেতে পারে না।

আর যারা টাকা দেয় তাদের নিরাপদে শ্রীরামপুর পর্যন্ত পৌঁছে দেয়। জৈন্তাপুরের হরিপুর থেকে প্রতিদিন আসে শত শত গাড়ির জিরার চালান। দু’টি গ্রুপ বাইপাস নিয়ন্ত্রণ করে। ট্যাটো সুমন ছাড়া শিবগঞ্জের ফরহাদ ও তার বাহিনী ওই রুটের আরেক অংশের নিয়ন্ত্রক। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোররাতে ট্যাটো সুমন ও তার বাহিনীর লোকজন দায়িত্ব পালনরত দুই র‌্যাব সদস্যের ওপর হামলা করে। একপর্যায়ে তারা এক সদস্যকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

মারধর করে ওই র‌্যাব সদস্যকে আহত করে। এরপর তাকে গুরুতর অবস্থায় ফেলে দেয়া হয় হরিপুর বাজারের পশুর হাট এলাকায়। ওই র‌্যাব সদস্যকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যবসায়ীসহ স্থানীয়রা বিক্ষুব্ধ হন। তারা ওই দিন সকাল ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে অপরাধীদের আটকে এলাকার মানুষের সহযোগিতা চান। ব্যবসায়ীরা জানিয়েছেন, কাশেম নামের ওই র‌্যাব সদস্যকে বাজারে ফেলে দিয়ে ট্যাটো সুমন সহ তার বাহিনীর লোকজন আশ্রয় নেন লামা শ্যামপুর গ্রামের ফখরুলের বাড়িতে। স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠলে তারা ওখান থেকে পালিয়ে যায়। তবে এ সময় সাদ্দাম নামের তাদের এক সহযোগীকে আটক করে নিয়ে আসা হয়েছে।

এদিকে, হরিপুরের ঘটনার আগে ঘটে দাসপাড়া বাইপাস এলাকার ঘটনা। চোরাচালানের পণ্য আটক নিয়ে র‌্যাব সদস্যদের সঙ্গে ট্যাটো সুমনের বাহিনীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দুই র‌্যাব সদস্যকে মারধর করে। এরপর একজনকে গাড়িতে তুলে জোরপূর্বক নিয়ে যায়। ঘটনার সময় ট্যাটো সুমন ও তার বাহিনীর লোকজন সশস্ত্র অবস্থায় ছিল। র‌্যাব ও পুলিশ সদস্যরা বিষয়টি জানার পর পিছু নিয়ে তারা হরিপুর পর্যন্ত যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার শাহপরান থানায় র‌্যাব সদস্য আবুল কাশেমের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় র‌্যাবের পক্ষ থেকে ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে বটেশ্বর এলাকায়। সেখানে র‌্যাব সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

শাহপরান থানার ওসি ফেরদৌস আহমদ ঘটনার দিন বুধবার কাছে র‌্যাবের ওপর হামলার ঘটনার কথা স্বীকার করেন। বলেন, শুক্রবার বিকালে র‌্যাবের পক্ষ থেকে যে অভিযোগ দেয়া হয়েছে, সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। র‌্যাব সদস্যদের অতর্কিত হামলা, মারধর ও সরকারি কাজে বাধা দানের ঘটনায় এ মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার সাব ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান জানিয়েছেন, ঘটনায় সাদ্দাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, মামলায় র‌্যাবের পক্ষ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। ট্যাটো সুমন ছাড়াও হরিপুরের ওয়েস আহমদ, সুয়েব আহমদ, শাহাবউদ্দিন সাদ্দাম, ফয়েজ আহমদ, আফাজুর রহমান আফাজ, ফখরুল ইসলাম, সুলতান আহমদ, মো. রায়হান আহমদ ও পীরের বাজার এলাকার বারেক আহমদ। দাসপাড়া এলাকার স্থানীয়রা জানিয়েছেন, হরিপুর এলাকার ওয়েস ও জাহাঙ্গীরের চোরাই মালামাল র‌্যাব সদস্যরা দাসপাড়া এলাকায় আটক করেন। এরপর হরিপুর থেকে কয়েকটি গাড়ি নিয়ে চোরাকারবারি আসে। খবর দেয়া হয় ওই অংশের নিয়ন্ত্রক ট্যাটো সুমন ও ফরহাদকে। ট্যাটো সুমন ঘটনাস্থলে গেলেও ফরহাদ যায়নি। তার লোকজন উপস্থিত ছিল।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা