admin
প্রকাশিত: 9:19 AM, March 4, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের এয়ারপোর্ট থেকে সালুটিকর অংশ এখন মাদকের নিরাপদ ট্রানজিট ও সেবনস্থলে পরিণত হয়েছে। সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ টং দোকানগুলোতে ‘হাত বাড়ালেই’ মিলছে ফেনসিডিল ও ইয়াবা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশলে চায়ের কাপে পরিবেশন করা হচ্ছে এসব মাদক। পবিত্র রমজান মাসেও থেমে নেই মাদকসেবীদের এই বেপরোয়া আনাগোনা।
সরেজমিনে দেখা যায়, এই সড়কের লালবাগ, সিঙ্গার পুল ও সালুটিকর ব্রিজ সংলগ্ন এলাকার অস্থায়ী টং দোকানগুলো মাদক কেনাবেচার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এসব দোকানে এক কাপ ‘বিশেষ চা’ এর দাম হাঁকানো হয় ৪ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত। মূলত চা পানের আড়ালে মাদকসেবীদের কাপে ফেনসিডিল পরিবেশন করা হয়। দোকানের আশেপাশে ফেনসিডিলের শতশত খালি বোতল পড়ে থাকতে দেখে এই অভিযোগের সত্যতা মেলে।
অনুসন্ধানে জানা গেছে, সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ থেকে নদীপথ ব্যবহার করে সালুটিকর ঘাট হয়ে এসব মাদক সিলেটে প্রবেশ করে। স্থানীয় টং দোকানীরা সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদক এনে মজুদ করে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত শহর ও শহরতলী থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা নিয়ে শতশত তরুণ ও মধ্যবয়সী মানুষ এসব আড্ডায় ভিড় জমায়।
স্থানীয় সূত্রে নির্দিষ্ট কিছু পয়েন্টের নাম উঠে এসেছে, খলিলের দোকান হিসেবে পরিচিত স্থানে প্রকাশ্য মাদক সেবন ও কেনাবেচা চলে। এর পাশেই রয়েছে একটি গোপন কক্ষ, যেখানে ইয়াবা সেবনের বিশেষ ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ রয়েছে। আহমদের দোকানে রাত বাড়ার সাথে সাথে বাড়ে মাদকসেবীদের ভিড়। বশিরের দোকানেও নিয়মিত বসছে মাদকের হাট। অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ
মাদকসেবীদের এই বেপরোয়া আচরণের কারণে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ রয়েছে, এসব মাদকসেবীরাই পরবর্তীতে শহরের বিভিন্ন ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এলাকাবাসী জানান, সড়কের বাইপাস অংশে মাঝেমধ্যে চেকপোস্ট বসিয়ে প্রশাসন কিছু মাদক উদ্ধার করলেও, সড়কের পাশের এসব চিহ্নিত টং দোকান বা আস্তানাগুলোতে তেমন কোনো কার্যকর অভিযান চোখে পড়ে না। স্থানীয়রা বারংবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা মেলেনি।
রমজান মাসেও এই অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চলতে থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহল অনতিবিলম্বে এসব টং দোকানে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো এবং বিশেষ অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে
স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের
স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন
* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়