admin
প্রকাশিত: 4:37 AM, July 30, 2026

উপরে (বাম থেকে): সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান-এর সঙ্গে আব্দুল রহমান আফজল। পরের ছবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন-এর সঙ্গে সাহানা বেগম শানু। নিচে (বাম থেকে): শানুর ছেলে রেদোয়ান ইসলাম ধারালো অস্ত্র হাতে। এরপর শানুর ভাসুর নুরুল ইসলাম, ছেলে রায়হান ইসলাম এবং আব্দুল রহমান আফজল-এর পৃথক ছবি।
স্টাফ রিপোর্টার:
সিলেটের রাজনীতি ও সামাজিক পরিমণ্ডলে একের পর এক বিতর্কিত ঘটনা, চাঁদাবাজি, বাসা দখল এবং রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার ঘিরে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানু, তাঁর ছেলে শেখ রায়হান ইসলাম (ওরফে কানা রায়হান) ও রেদোয়ান ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালের বিরুদ্ধে এসব অন্যায় কর্মকাণ্ড পরিচালনা ও মদদ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের স্পষ্ট দাবি এই অপরাধ সিন্ডিকেটের মূল নেপথ্য কারিগর ও আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন এনসিপি আহ্বায়ক আফজাল নিজেই।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, সিলেট নগরীর খুলিয়াটুলা ও জিতুমিয়া পয়েন্ট এলাকায় সাবেক কাউন্সিলর শানু ও তাঁর ছেলে কানা রায়হান, রেদোয়ান ও ভাশুর নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে একচ্ছত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাধারণ মানুষের জায়গা-জমি ও বাসাবাড়ি দখলের পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি, জুয়া ও মাদকের আসর বসানোই তাদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। চাওয়া মাত্র চাঁদা না দিলে বাড়ি ঘরে হামলা, মালামাল ভাঙচুর এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-গুমের হুমকি দেওয়া হয়।
কিছু দিন পূর্বে খুলিয়াটুলায় এক গাড়ি চুরির তদন্তে গিয়ে পুলিশ তোপের মুখে পড়লে, শানু বাহিনী নিজেদের এনসিপি নেতা দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি প্রদান করেন। আইনি নথি অনুযায়ী, বিস্ফোরক আইনসহ এই পরিবারের সদস্যদের নামে ৩০টিরও বেশি মামলা রয়েছে। পূর্বে বাসা বিক্রির নাম করে টাকা আত্মসাতের অভিযোগে শানুর ভাশুর নুরুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ। একই ধরনের প্রতারণা মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় সাবেক এই কাউন্সিলরকেও আদালতের নির্দেশে জেলহাজতে যেতে হয়েছিল। চুক্তি অনুযায়ী লাখ লাখ টাকা নিয়েও বাসা না বুঝিয়ে দেওয়ার অভিযোগে বর্তমানে শানু ও তাঁর ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী।
এলাকাবাসী জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শানু ও তাঁর পরিবার ছিল চরম সুবিধাভোগী। তাঁর ছেলে রেদোয়ান ছাত্রলীগের পদ ব্যবহার করে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল। তবে সরকার পতনের পর রাতারাতি নিজেদের বাঁচাতে তারা এনসিপির রাজনৈতিক খোলস পাল্টে ফেলে।
বর্তমানে শাহানা বেগম শানু, তাঁর ছেলে রায়হান ও রেদোয়ান, ভাশুর নুরুল ইসলাম, ভাই বেলাল আহমদ এবং সহযোগী রিপন তালুকদারসহ পরিবারের প্রায় সকলেই এনসিপির পরিচয় ব্যবহার করছে। এনসিপি নেতা আফজালের ছত্রছায়ায় তারা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যাতায়াত বাড়িয়েছে এবং প্রকাশ্যে মাদক, জুয়া ও অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
এদিকে, এ সন্ত্রাসী বাহিনীর মূল মদদদাতা হিসেবে অভিযুক্ত এনসিপি সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালের ‘রক্ত গরম’ শীর্ষক একটি উসকানিমূলক বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন।
এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ জানান, এনসিপির ব্যানার ব্যবহার করলেও আফজাল মূলত বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ও এক সুযোগ সন্ধানী চরিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, ১৭ বছরের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আসা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কোনো উসকানিমূলক মন্তব্য বরদাশত করা হবে না। সিলেটের শান্ত পরিবেশ বজায় রাখতে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে আফজালকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তাঁরা।
শানু বাহিনীর ওপর এলাকাবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। অতীতে তাদের অপরাধে অতিষ্ঠ হয়ে জনতা শানুর স্বামী সিলেটের শীর্ষ চাঁদাবাজ তাজুল ইসলামকে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল। একই অপরাধে তাদের এক ছেলেকে হত্যা ও অপর ছেলেকে গুরুতর আহত করেছিল স্থানীয়রা। সম্প্রতি খুলিয়াটুলায় চাঁদাবাজির প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসী কানা রায়হান ও তার সহযোগী রিপনকেও গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা।
এত সব গুরুতর অভিযোগ ও একাধিক মামলা থাকা সত্ত্বেও এনসিপি নেতা আফজালের প্রভাবে পুলিশ শানু বাহিনীকে গ্রেফতার করছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগা শত শত ভুক্তভোগী পরিবার এই অপরাধী চক্রের হাত থেকে বাঁচতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি