admin
প্রকাশিত: 11:54 AM, December 2, 2025
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে আধুনিকয়ানের প্রতিশ্রুতির নিয়ে মঙ্গলবার নির্বাচিত কমিটি দায়িত্বগ্রহণ করলো। সকালে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম ও সেক্রেটারী ভিপি মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে সারদা হল রেডক্রিসেন্ট কার্যালয় পরিদর্শন ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় ও পরে বাদ জোহর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির মসজিদে দোয়ার মধ্যে দিয়ে দায়িত্বগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন নির্বাচিত সদস্য আব্দুল্লাহ আল মামুন সামান, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, একে এম কামরুজ্জামান ও পারভেজ আহমদ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিকে আধুনিকায়ন করতে আমরা কাজ করবো। প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনে সমস্য রয়েছে আমরা তা চিন্তিত করে সবার সাথে আলাপ আলোচনাক্রমে ইউনিটকে এগিয়ে নিয়ে যাবে। ইউনিটের সকল আজীবন সদস্য সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিজয়ী করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দোয়া মাহফিলে অসুস্থ সাবেক প্রধানমনন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দায়িত্ব হস্তান্তরে অনুষ্ঠানে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, মাহবুব কাদি শাহী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আশরাফ গাজী, রোমান আহমদ রাজু, রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের পরিচালনাধিন মাতৃমঙ্গল হাসপাতাল, বøাড ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিটের আজীবন সদস্যসহ বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে