admin
প্রকাশিত: 9:31 AM, January 15, 2026
রুবেল আহমদ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারবাজার হইতে দমদমা পর্যন্ত নির্মাণ হচ্ছে আরসিসি রাস্তার নির্মাণ কাজ। সরেজমিনে ঘুরে দেখা যায় হাদারপার হইতে দমদমা পর্যন্ত আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় প্রায় ৬ কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজ চলছে। রাস্তাটি হয়ে গেলে এলাকার কয়েক হাজার মানুষের চলাচল সহজ হবে। এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে পর্যটকরা যেতে পারবে জিরো পয়েন্ট পর্যন্ত খুব সহজে।
রাস্তার মাঝখানে বিভিন্ন জাতের ৩০/৪০ টি গাছ থাকায় রাস্তার উন্নয়ন কাজ থমকে যায়। দ্রুত রাস্তার কাজ শেষ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্টান। স্থানীয় সমাজসেবক মোঃ কামাল হোসেন বলেন, এক বছর যাবৎ রাস্তার মাঝখানে গাছগুলো রয়েছে। মাঝে মধ্যে দেখা যায় বনবিভাগের লোকজন এসে গাছ গণনা করে চলে যান কিন্তু গাছ কাটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। গাছগুলো দ্রুত না কাটার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। দ্রুত গাছগুলো সরানোর অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে।
এবিষয়ে এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন রাস্তার মাঝখানের গাছগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। রাস্তার মাঝখানের গাছের জন্য থমকে আছে রাস্তার কাজ। গাছগুলো দ্রুত সরানো না গেলে প্রকল্পের কাজ শেষ করতে অনেক সময় লাগবে। আশা করি বনবিভাগ খুব দ্রুত ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ আলম ইসলাম বলেন, বনবিভাগ চিঠি পেয়েছে গাছগুলো কাটার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: বৃটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্নের জবাবে নিজেকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেছেন, দেশের জন্য কাজ
স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ব্যাটালিয়নের
ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক এবং গোলাপগঞ্জ উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি জনাব লিয়াকত আলী
নুসরাত হত্যা: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন