admin

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

লন্ডনে ইআরআই’র মানববন্ধন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পতন অনিবার্য

লন্ডনে ইআরআই’র মানববন্ধন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পতন অনিবার্য

ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকারের পতন অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন মানবাধিকার কর্মীরা। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) লন্ডনে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) এই কর্মসূচির আয়োজন করে। “Stop the Abuse of Power: Support a National Referendum” (ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন: জাতীয় গণভোটকে সমর্থন করুন) শীর্ষক এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রোকতা হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল নওশীন মুস্তারী মিয়া সাহেব।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ জুয়েল বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এবং উসমান হাদীর প্রকৃত খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। প্রবাস থেকে শুরু হওয়া এই আন্দোলন যুক্তরাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামার অনুপ্রেরণা পায়।”

বিশেষ বক্তার বক্তব্যে সৈয়দ আব্দুল আজিজ মিলাদ বলেন, “একটি দেশের গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের রায়। জুলাই রেফারেন্ডামের মাধ্যমে এদেশের মানুষ ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছে। বর্তমান সরকারকে জনগণের এই ম্যান্ডেটকে সম্মান জানাতে হবে। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের মতো আরেকটি কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে সরকারকে। মনে রাখবেন, বিগত স্বৈরাচারী সরকার পার্শ্ববর্তী দেশে পালানোর সুযোগ পেলেও এই সরকার সেই সুযোগটুকুও পাবে না।”
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ইআরআই-এর সহ-সভাপতি রুবেল আহমদ, মোঃ ওসমান গনি, মোঃ হাসমত আল হাবিব ও মোঃ ইমাম হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মোঃ ইউসুফ মিয়া, আমিনুল ইসলাম, মাইনোরিটি রাইটস সেক্রেটারি আইন উদ্দিন ও তাহমিনা আক্তার, ক্যাম্পেইন সেক্রেটারি মোঃ বদরুল ইসলাম, সায়েম আহমদ ও আবু জেহাদ, অর্থ সম্পাদক মোঃ মাসুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম (রাব্বি), মোঃ জাবেদ আহমেদ, মোঃ সোহরাব আলী এবং মোঃ হানিফ আহমেদ, পাবলিসিটি সেক্রেটারি আব্দুল সালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান। তারা স্পষ্ট করে বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা