admin

প্রকাশিত: 11:56 AM, September 11, 2026

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

* জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে এখন নিঃস্ব ও পক্ষাঘাতগ্রস্ত মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়া (৫৬)। জমি কেনাবেচায় খাস জমি গছিয়ে দেওয়া, প্রতারণা, সালিশ অমান্য এবং প্রকাশ্যে হত্যা ও গুম করার হুমকির অভিযোগ উঠেছে হাজি ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী)’র বিরুদ্ধে। জীবন ও সম্পদের নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী পরিবার সিলেটের শাহপরাণ (রহ:) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শাহপরাণ থানাধীন দলাইপাড়ার বাসিন্দা ও ৩৮ বছর মালয়েশিয়ায় কর্মরত থাকা প্রবাসী মজনু মিয়া আত্মীয়তার সূত্রে শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজি ইসমাইল আলী (৭০) ও মাওলানা ইউনুস আনসারীর (৬৫) কাছ থেকে জমি কেনার সিদ্ধান্ত নেন। বিবাদীরা তাঁকে আটগাঁও মৌজার (জেএল নং-৬৭, বিএস-৫৯, দাগ নং-১৩৩৬) ৩৭.৭৫ পয়েন্ট জমি ২৪ লাখ টাকায় রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে প্রবাসী সরল বিশ্বাসে সঞ্চিত অর্থ ও ঋণ নিয়ে জমিতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে দুই তলা ভবনের নির্মাণকাজ শুরু করেন।
ভবনের ছাদ ঢালাইয়ের জন্য পুবালী ব্যাংকে ঋণের আবেদন করা হলে ব্যাংকের সরজমিন সার্ভেতে জালিয়াতির বিষয়টি উন্মোচিত হয়। দেখা যায়, রেজিস্ট্রিকৃত সীমানায় সামান্য জমি রেখে ভবন নির্মাণের সিংহভাগ জায়গা সরকারি ‘খাস’ জমি হিসেবে চিহ্নিত। এছাড়া জমি বায়না, রেজিস্ট্রি ও নামজারির অজুহাতে ধাপে ধাপে আরও ১৪ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। স্থানীয় সালিশে প্রতারণার বিষয়টি প্রমাণিত হলেও প্রভাবশালী বিবাদীরা তা অমান্য করে আসছেন।
রক্ত পানি করা উপার্জনের কোটি টাকার সম্বল হারিয়ে মানসিক আঘাতে পরপর দুইবার ব্রেইন স্ট্রোক করেন মজনু মিয়া। এতে তাঁর শরীরের এক পাশ আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এবং চিকিৎসার পেছনে আরও ১৮-২০ লাখ টাকা ব্যয় হয়।
সর্বশেষ গত ২৬ জুলাই ভুক্তভোগী কৈফিয়ত চাইতে বিবাদীদের বাড়িতে গেলে তাঁকে মারধরের চেষ্টা করা হয় এবং প্রকাশ্যে হত্যা ও লাশ গুমের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা লণ্ডন থেকে লোক এনে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে জায়গা ও টাকা উদ্ধারের ভয় দেখাচ্ছে এবং ইউটিউব-ফেসবুক প্রচার বন্ধ না করলে মারাত্মক পরিণতিভোগের হুমকি দিচ্ছে।
অভিযুক্তদের সন্ত্রাসী বাহিনীর অব্যাহত প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি। ভয়ে প্রবাসীর সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার ও চিকিৎসাধীন মজনু মিয়া আত্মসাৎকৃত অর্থ উদ্ধার, সরকারি জমি বিক্রির সুষ্ঠু তদন্ত এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন।


সর্বশেষ সংবাদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিতরণে বাজারে কৃষি কর্মকর্তা

কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিতরণে বাজারে কৃষি কর্মকর্তা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় কৃষকদের মাঝে নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিতরণ নিশ্চিত করতে প্রতিদিন বাজার মনিটরিং করছেন উপজেলা কৃষি কর্মকর্তা

দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ

দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ

দিরাই প্রতিনিধি: কর্মব্যস্ততার বাইরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল

চীনের দুঃখ হুয়াংহো, সিলেটের দুঃখ বন্দরবাজার ফুটওভার ব্রিজ

চীনের দুঃখ হুয়াংহো, সিলেটের দুঃখ বন্দরবাজার ফুটওভার ব্রিজ

আব্দুর রহমান: চীনের দুঃখ হুয়াংহো, সিলেটের দুঃখ বন্দরবাজার ফুটওভার ব্রিজ কোটি টাকা ব্যয়ে নির্মাণ, পথচারীর পা পড়ে নাÑএখন যেন নগরীর

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কাটছাঁট ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কাটছাঁট ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পূর্বপরিচিত ও ব্যবসায়িক বিরোধে জড়িত কয়েকজন ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ