admin
প্রকাশিত: 8:20 AM, October 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রীড়ানুরাগী সালেহা কবির শেপি। সংশ্লিষ্ট মহলে তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে সিলেটের নারী ক্রীড়াঙ্গনের সাংগঠনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল ও সুসংহত করার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদনের বিষয়টি অবহিত করা হয়। পত্রের সিদ্ধান্ত অনুযায়ী, সিলেটের জেলা প্রশাসকের স্ত্রীকে আহ্বায়ক এবং পুলিশ সুপারের স্ত্রী ও সালেহা কবির শেপিকে সহসভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি সংস্থার সাংগঠনিক কাঠামো পূর্ণাঙ্গ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্যান্য সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়।
সহসভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্তির পর প্রতিক্রিয়া ব্যক্ত করে সালেহা কবির শেপি বলেন, “নারীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে এবং জেলায় মহিলা ক্রীড়ার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সংস্থার গঠনতন্ত্রের বিধিবিধান অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর মাধ্যমে সংস্থার প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে বিধিসম্মত কাঠামোর আওতায় এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এদিকে ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, সালেহা কবির শেপির সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্তি সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ সম্প্রসারণ, তৃণমূল থেকে উদীয়মান প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের উৎসাহিত করতে এই কমিটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদী মহল।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক